বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬,
১৫ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: ● টানা তিন দফা কমার পর আবারও বাড়ল স্বর্ণের দাম      ● খাদ্যে কোটি টাকার খেলা গুদামে দুর্নীতির মহোৎসব      ● তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া নিয়ে এখনো সিদ্ধান্ত হয়নি : স্বরাষ্ট্রমন্ত্রী      ● চার জেলায় নতুন ডিসি      ● এক দিন বেড়ে দুর্গাপূজায় টানা পাঁচ দিনের ছুটি, প্রধানমন্ত্রী বাড়ালেন অনুদানও      ● দেশে হামে মৃত্যু ছাড়ালো ১১০০      ● ডেঙ্গুতে আরও ছয়জনের মৃত্যু, সর্বোচ্চ আক্রান্ত ঢাকা বিভাগে      
আন্তর্জাতিক
আর্জেন্টিনার বিরুদ্ধে ঘৃণা ছড়ালে দেশ থেকে বের করা হবে : প্রেসিডেন্ট মিলেই
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬, ৫:৫৩ পিএম
হাভিয়ের মিলে

হাভিয়ের মিলে

আর্জেন্টিনা বা দেশটির জাতীয় প্রতীক নিয়ে ঘৃণা ছড়ানো কিংবা অবমাননাকর মন্তব্য করা বিদেশিদের ভিসা বাতিল, প্রবেশে নিষেধাজ্ঞা বা দেশ থেকে বহিষ্কারের ক্ষমতা দিয়ে একটি জরুরি অধ্যাদেশে সই করেছেন দেশটির প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই।

ফুটবল বিশ্বকাপ ২০২৬’-এর ফাইনালের পর আর্জেন্টিনার ফুটবল দল ও সমর্থকদের বিরুদ্ধে বর্ণবাদের অভিযোগ উঠলে বিশ্বজুড়ে দেশটির সমালোচনা শুরু হয়। এই প্রেক্ষাপটে প্রেসিডেন্টের কার্যালয় থেকে জানানো হয়, দেশের বিরুদ্ধে শত্রুতামূলক প্রচারণার জবাবেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং যারা আর্জেন্টিনার ওপর আক্রমণ করবে তাদের দেশে স্থান দেওয়া হবে না।

গেল ১৯ জুলাই অনুষ্ঠিত বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে আর্জেন্টিনার হারের পর মাঠে খেলোয়াড়দের মধ্যে হাতাহাতি হয়, যার ফলে ফিফা আর্জেন্টিনার তিন খেলোয়াড় ও এক কোচের বিরুদ্ধে অসদাচরণের তদন্ত শুরু করেছে। এ ছাড়া গ্যালারিতে বৈষম্যমূলক স্লোগান ও বার্তার বিষয়েও ফিফা পৃথক অনুসন্ধান চালাচ্ছে, যা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চরম বিতর্ক তৈরি হয়েছে।

হাভিয়ের মিলেই কোনো প্রমাণ ছাড়াই দাবি করেছেন যে, ব্রাজিল, মেক্সিকো ও মার্কিন ডেমোক্রেটিক পার্টির বামপন্থীদের অর্থায়নে এই আর্জেন্টিনাবিরোধী প্রচারণা পরিচালিত হচ্ছে। এসব কটূক্তি ও অভিযোগের জের ধরে ব্রাজিল ইতোমধ্যেই নিজেদের রাষ্ট্রদূতকে বুয়েনস আইরেস থেকে ফেরত তলব করেছে।

জরুরি এই অধ্যাদেশে রাজনৈতিক, একাডেমিক বা নাগরিক গঠনমূলক সমালোচনাকে সংসংবিধান স্বীকৃত হিসেবে ছাড় দেওয়া হলেও ‘ঘৃণা’ বলতে ঠিক কী বোঝানো হয়েছে তা স্পষ্ট করা হয়নি। ফলে অভিবাসন কর্তৃপক্ষ পর্যটক বা বিদেশি বাসিন্দাদের সামাজিক মাধ্যমের ইতিহাস পরীক্ষা করবে কি না তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে।

সূত্র : আলজাজিরা

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  আর্জেন্টিনা   হাভিয়ের মিলেই   ভিসা নীতি   বিদেশি নাগরিক  
মতামত লিখুন:
Loading...
Loading...

আন্তর্জাতিক- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close