বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬,
১৫ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: ● তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া নিয়ে এখনো সিদ্ধান্ত হয়নি : স্বরাষ্ট্রমন্ত্রী      ● চার জেলায় নতুন ডিসি      ● এক দিন বেড়ে দুর্গাপূজায় টানা পাঁচ দিনের ছুটি, প্রধানমন্ত্রী বাড়ালেন অনুদানও      ● দেশে হামে মৃত্যু ছাড়ালো ১১০০      ● ডেঙ্গুতে আরও ছয়জনের মৃত্যু, সর্বোচ্চ আক্রান্ত ঢাকা বিভাগে      ● হামের উপসর্গে ২৪ ঘণ্টায় পাঁচ শিশুর মৃত্যু      ● একনেকে ১৬ হাজার কোটি টাকা ব্যয়ের ১৩ প্রকল্প অনুমোদন      
আন্তর্জাতিক
মরক্কো থেকে স্পেনের দিকে অভিবাসনপ্রত্যাশীর ঢল, নিহত ১৫
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬, ৫:২৮ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

স্পেনের ছিটমহল সেউতায় ঢুকেছেন উত্তর আফ্রিকার দেশ মরক্কোর হাজার হাজার অভিবাসনপ্রত্যাশী 

গতকাল বৃহস্পতিবার (৩০ জুলাই) এ ঘটনায় অন্তত ১৫ জনের পানিতে ডুবে মৃত্যু হয়েছে। এতে ছিটমহলটিতে অতিরিক্ত সৈন্য মোতায়ন করেছে স্পেন প্রশাসন। 

জানা গেছে, অন্তত ২০০০-৩০০০ অভিবাসনপ্রত্যাশী সেউতায় ঢুকেছেন। তবে স্থানীয় সীমান্ত রক্ষী বাহিনী (গার্ডিয়া সিভিল) এখনও সঠিক সংখ্যা কত তা নিশ্চিত করেনি।

স্পেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতিতে মানবপাচারকারী চক্রের বিরুদ্ধে অভিবাসনপ্রত্যাশীদের অনুপ্রবেশে উৎসাহিত করছে বলে অভিযোগ করেছে।

বিবৃতিতে বলা হয়, ‘সেউতা শহরের নিরাপত্তা বজায় রাখতে এবং যে কোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সশস্ত্র বাহিনী সিভিল গার্ডকে (সীমান্ত রক্ষী বাহিনী) সব ধরনের সহায়তা দেওয়া হবে।’

এছাড়া আজ শুক্রবার (৩১ জুলাই) স্পেনের প্রধানমন্ত্রী পেড্রো সানচেজ সেউতায় সফরে গিয়ে পরিস্থিতি দ্রুত স্বাভাবিক করার প্রতিশ্রুতি দিয়েছেন।

এদিকে, এ ঘটনায় কেন্দ্র করে স্পেনের সঙ্গে মুক্ত সীমান্ত নীতি (শেনজেন চুক্তি) সাময়িকভাবে স্থগিতের কথা ভাবছে ইতালি সরকার। ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি নিজেই এর ইঙ্গিত দিয়েছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া পোস্টে মেলোনি বলেন, ‘সেউতার পরিস্থিতি খুবই উদ্‌বেগজনক। অনিয়ন্ত্রিত অবৈধ অভিবাসন ইউরোপের সীমান্ত নিরাপত্তার জন্য বাস্তব হুমকি হয়ে উঠেছে এ ঘটনাই তার প্রমাণ।’

মরক্কোর উত্তর উপকূলে অবস্থিত সেউতা জিব্রাল্টার প্রণালিতে স্পেনের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন একটি ছিটমহল এবং ইউরোপে পৌঁছানোর চেষ্টা করা অভিবাসীরা এটিকে প্রধান রুট হিসেবে দীর্ঘদিন ধরে ব্যবহার করে আসছেন।

সূত্র: বিবিসি

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  সেউতা   স্পেন   মরক্কো   অভিবাসনপ্রত্যাশী  
মতামত লিখুন:
Loading...
Loading...

আন্তর্জাতিক- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close