শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবার খুলে দেওয়া হলো      চার ক্যাচের খেসারত, ভারতের কাছে হেরে ফাইনালের স্বপ্নভঙ্গ বাংলাদেশের      
আন্তর্জাতিক
তসলিমা নাসরিনের নিরাপত্তার দায়িত্ব নিলেন শুভেন্দু
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রোববার, ২ আগস্ট, ২০২৬, ৬:৫৪ পিএম
তসলিমা নাসরিনকে ঋষি বঙ্কিমচন্দ্রের ছবি তুলে দিচ্ছেন শুভেন্দু অধিকারী

তসলিমা নাসরিনকে ঋষি বঙ্কিমচন্দ্রের ছবি তুলে দিচ্ছেন শুভেন্দু অধিকারী

বাংলাদেশ থেকে নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিনের নিরাপত্তার দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। 

লেখিকাকে উদ্দেশ করে তিনি বলেন, ‘আপনাকে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমার। আমি রাজ্যের পুলিশমন্ত্রীও।’

গতকঅল শনিবার (১ আগস্ট) রাজ্যের কলকাতার রবীন্দ্র সদনে আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দিয়ে তসলিমা নাসরিনকে এমনভাবেই ভরসা দেন শুভেন্দু অধিকারী। 

অনুষ্ঠানে আমন্ত্রিত না হলেও হঠাৎ হাজির হয়েছিলেন শুভেন্দু অধিকারী।

অনুষ্ঠানে লেখিকাকে স্বাগত জানিয়ে তার হাতে ঋষি বঙ্কিমচন্দ্রের ছবি তুলে দেন শুভেন্দু অধিকারী। 

এ সময় তিনি বলেন, ‘পশ্চিমবঙ্গে সংবিধানের প্রতিটি স্তম্ভ সুরক্ষিত। সেই পশ্চিমবঙ্গে সবার আসার সুযোগ রয়েছে, সবার কথা বলার স্বাধীনতা রয়েছে। অত্যন্ত সম্মানীয় লেখিকা তসলিমা নাসরিন এই বঙ্গভূমিতে গত শুক্রবার (৩১ জুলাই) এসেছেন। আজ কর্মসূচি করছেন, এটার মধ্যে দিয়ে প্রমাণিত হচ্ছে, যে নতুন সরকারের হাতে এই বাংলার গণতন্ত্র, সংবিধান, বাক্‌স্বাধীনতা ও মৌলিক অধিকার সুরক্ষিত।’

শুভেন্দু অধিকারী আরও বলেন, ‘এখানে ধমক-চমক, দেখে নেবো, আটকে দেবো- এসব জিনিস অতীত হয়ে গেছে।’

এরপরই লেখিকার উদ্দেশে শুভেন্দু অধিকারী বলেন, ‘এখানে আমি আমন্ত্রিত নই। তিনি (তসলিমা নাসরিন) আছেন বলে, তাকে স্বাগত জানালাম ঋষি বঙ্কিমচন্দ্রের ছবি দিয়ে। পশ্চিমবঙ্গে আপনাকে স্বাগত। আপনি লেখিকা, আপনার লেখা সবাই পড়ে, আপনার গুণগ্রাহীর সংখ্যা প্রচুর।’

তসলিমা নাসরিনের উদ্দেশে তিনি আরও বলেন, ‘আপনি একবার নয়, পশ্চিমবঙ্গে বারবার আসবেন। সুরক্ষিত পশ্চিমবঙ্গে আপনাকে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমার। পশ্চিমবঙ্গে শুধু মুখের পরিবর্তন হয়নি, ব্যবস্থারও পরিবর্তন হয়েছে।’

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  তসলিমা নাসরিন   নিরাপত্তার দায়িত্ব   শুভেন্দু অধিকারী  
মতামত লিখুন:
Loading...
Loading...

আন্তর্জাতিক- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close