শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবার খুলে দেওয়া হলো      চার ক্যাচের খেসারত, ভারতের কাছে হেরে ফাইনালের স্বপ্নভঙ্গ বাংলাদেশের      
অর্থনীতি
এনবিআরে সিকিউরিটি অপারেশনস সেন্টার চালু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ৪ জানুয়ারি, ২০২৬, ৬:৪৮ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ন্যাশনাল সাইবার সিকিউরিটি এজেন্সি (এনসিএসএ) কর্তৃক জারিকৃত সাইবার নিরাপত্তা নীতিমালা ও কমপ্লায়েন্স বাস্তবায়নের লক্ষ্যে জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) সিকিউরিটি অপারেশনস সেন্টার (এসওসি) স্থাপন করা হয়েছে। একইসঙ্গে এর কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।

রোববার (৪ জানুয়ারি) এনবিআরের চেয়ারম্যান মো. আব্দুর রহমান খান নতুনভাবে স্থাপিত এসওসি উদ্বোধন করেন। 

এসাইকোডা (এএসওয়াইসিইউডিএ) অবকাঠামো এবং সংবেদনশীল তথ্যসম্পদের নিরাপত্তা জোরদার ও ঝুঁকি হ্রাসের লক্ষ্যে এ এসওসি স্থাপন করা হয়। এনবিআরের একটি বিশেষায়িত টিম উন্নত প্রযুক্তি ও আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করে এসওসি পরিচালনা করছে।

এসওসির মাধ্যমে বাংলাদেশ কাস্টমসের সাইবার স্পেসে সম্ভাব্য অভ্যন্তরীণ ও বহিরাগত সাইবার আক্রমণ, ঝুঁকি, সন্দেহজনক কার্যক্রম ও অন্য সাইবার হুমকি সার্বক্ষণিকভাবে (সপ্তাহে সাত ২৪ ঘণ্টা) পর্যবেক্ষণ, শনাক্তকরণ ও প্রতিরোধমূলক ব্যবস্থা নিশ্চিত করা সম্ভব হচ্ছে।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  এনবিআরম সিকিউরিটি অপারেশনস সেন্টার   চালু  
মতামত লিখুন:
Loading...
Loading...

অর্থনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close