রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: ছাদে ইয়াবা সেবনে বাধা দেওয়ায় স্কুলশিক্ষকসহ চারজনকে হত্যা      সাংবিধানিক নিয়মেই হবে স্থানীয় সরকার নির্বাচন : স্থানীয় সরকারমন্ত্রী      বঙ্গভবনে উঠেছেন নতুন রাষ্ট্রপতি      নৌ ও বিমানবাহিনী নির্বাচনি পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী      তরুণদের প্রশিক্ষণ দিতে ৬৮৩ কোটি টাকার নতুন প্রকল্প সরকারের      প্রতিবেশী দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি      সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      
আইন-আদালত
একই দিনে সংসদ নির্বাচন ও গণভোট: বৈধতা চ্যালেঞ্জ করে রিট
আদালত প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৫ জানুয়ারি, ২০২৬, ১১:৪৩ এএম
ফাইল ছবি

ফাইল ছবি

সম্প্রতি একই দিনে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিলের বৈধতা চ্যালেঞ্জ করে একটি রিট দায়ের করা হয়েছে। রিটে ১১ ডিসেম্বর জারি হওয়া তফসিল বিজ্ঞপ্তির কার্যকারিতা স্থগিত করার পাশাপাশি তত্ত্বাবধায়ক সরকার গঠন করে নতুন করে নির্বাচনের তফসিল ঘোষণার নির্দেশনা চাওয়া হয়েছে।

সোমবার (৫ জানুয়ারি) রিটটি দায়ের করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ। রিটে প্রধান নির্বাচন কমিশনারসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের বিবাদী করা হয়েছে।

আদালতে রিট আবেদনটি বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের হাইকোর্ট বেঞ্চে শুনানির জন্য উপস্থাপন হতে পারে আগামী সপ্তাহে।

আইনজীবী ইউনুছ আলী আকন্দ বলেন, সংবিধানে অন্তবর্তীকালীন সরকারের কথা উল্লেখ নেই, তাই এই সরকারের অধীনে নির্বাচন হওয়া সম্ভব নয়। তিনি জানান, নির্বাচন হতে পারে শুধুমাত্র তত্ত্বাবধায়ক সরকার বা নির্বাচিত সরকারের অধীনে।

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও সরকারের তরফ থেকে এখনও কোনো মন্তব্য পাওয়া যায়নি। আদালতের সিদ্ধান্ত আগামী নির্বাচনের সময়সূচি ও পদ্ধতিতে প্রভাব ফেলতে পারে বলে আশা করা হচ্ছে।

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  সংসদ নির্বাচন   গণভোট   বৈধতা   চ্যালেঞ্জ   রিট  
মতামত লিখুন:
Loading...
Loading...

আইন-আদালত- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close