শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবার খুলে দেওয়া হলো      চার ক্যাচের খেসারত, ভারতের কাছে হেরে ফাইনালের স্বপ্নভঙ্গ বাংলাদেশের      
রাজধানী
মুস্তাফিজ ইস্যুতে বিসিসিআইকে ‘ধিক্কার’ জানালেন মিশা সওদাগর
বিনোদন ডেস্ক
প্রকাশ: সোমবার, ৫ জানুয়ারি, ২০২৬, ১২:১৫ পিএম

আইপিএলে বড় অঙ্কের চুক্তি পেয়েও শেষ পর্যন্ত দল থেকে বাদ পড়েছেন বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমান। কলকাতা নাইট রাইডার্সে সুযোগ পাওয়া এই ক্রিকেটারকে স্থানীয় রাজনৈতিক চাপ ও ভারতীয় ক্রিকেট বোর্ডের আপত্তির মুখে সরিয়ে দেয়ার ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করে ভারতীয় ক্রিকেট বোর্ডকে সরাসরি ‘ধিক্কার’ জানিয়েছেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা মিশা সওদাগর।

ঘটনাটিকে শুধু একটি ক্রিকেট সিদ্ধান্ত নয়, বরং সংস্কৃতি ও ক্রীড়ার ওপর হস্তক্ষেপ হিসেবেই দেখছেন তিনি। এ নিয়ে সরাসরি ভারতীয় ক্রিকেট বোর্ডের ভূমিকার কড়া সমালোচনা করেছেন এই অভিনেতা। গত রোববার (৪ জানুয়ারি) নিজের জন্মদিনে সংবাদমাধ্যমের মুখোমুখি হন মিশা সওদাগর। আলাপচারিতায় মুস্তাফিজ প্রসঙ্গ উঠতেই স্পষ্ট ভাষায় ক্ষোভ প্রকাশ করেন তিনি। মিশা বলেন, মুস্তাফিজ আমাদের একটা প্রতীক। যারা সংস্কৃতি ও খেলাধুলোর মাঝে এমন প্রতিবন্ধকতা তৈরি করলেন, তাদের ধিক্কার জানাই।

ক্রিকেটপ্রেমী হিসেবেও পরিচিত মিশা সওদাগর মুস্তাফিজুর রহমানের ব্যক্তিত্ব ও ক্যারিয়ারের প্রশংসা করে বলেন, মুস্তাফিজ একজন অসাধারণ ক্রিকেটার। মাশরাফির পর এত দীর্ঘ সময় ধরে এত সমৃদ্ধ ক্যারিয়ার অথচ তার চোখেমুখে বিন্দুমাত্র অহংকার নেই। এমন মানুষকে সম্মান করা যায়।

রাজনীতি ও সংস্কৃতিকে এক কাতারে এনে বিচার করাকে কুরুচিপূর্ণ বলেও মন্তব্য করেন এই অভিনেতা। তার মতে, শিল্প ও খেলাধুলোর ক্ষেত্র হওয়া উচিত উন্মুক্ত ও স্বাধীন, যেখানে রাজনৈতিক উগ্রতার কোনো জায়গা নেই। 

মিশা সওদাগর বলেন, রাজনীতি বা উগ্রতার কারণে যারা সংস্কৃতিকে ছাড়িয়ে গিয়ে বাধা সৃষ্টি করল, তারা খুবই বাজে মানসিকতার পরিচয় দিয়েছে। মুস্তাফিজকে এভাবে বাদ দেয়া শুধু দুঃখজনক নয়, রুচির অভাবেরও প্রমাণ।

তিনি আরও বলেন, মুস্তাফিজের মতো আন্তর্জাতিক তারকাকে এভাবে আটকে দেওয়ার চেষ্টা শুধু বাংলাদেশের জন্য নয়, বরং বিশ্ব ক্রীড়াঙ্গনের জন্যও একটি নেতিবাচক দৃষ্টান্ত হয়ে থাকবে। 

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  মুস্তাফিজ   বিসিসিআই   ধিক্কার   মিশা সওদাগর  
মতামত লিখুন:
Loading...
Loading...

রাজধানী- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close