শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      ● হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৪      ● সংরক্ষিত আসন-২৩ শূন্য ঘোষণা      ● অরাজকতা সৃষ্টির পাঁয়তারায় কিছু দল : প্রধানমন্ত্রী      
প্রিয় ক্যাম্পাস
গাকৃবিতে প্রথম আন্তঃঅনুষদীয় ক্রীড়া টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
গাজিপুর প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৫ জানুয়ারি, ২০২৬, ১:৩৩ পিএম

গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো আন্তঃঅনুষদীয় ভলিবল, ফুটবল ও ক্রিকেট (ছাত্রী) টুর্নামেন্ট ২০২৫–২৬-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৫ জানুয়ারি) সকালে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের (গাকৃবি) কেন্দ্রীয় খেলার মাঠে বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা শাখার আয়োজনে এ অনুষ্ঠান হয়। 

নতুন প্রশাসনের দায়িত্ব গ্রহণের পর শিক্ষার্থীবান্ধব কার্যক্রম জোরদার করতে পূর্বের আন্তঃহলভিত্তিক ক্রীড়া আয়োজনের পরিবর্তে প্রথমবারের মতো আন্তঃঅনুষদীয় টুর্নামেন্ট চালু করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাকৃবির উপাচার্য প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন ট্রেজারার প্রফেসর ড. মো. সফিউল ইসলাম আফ্রাদ এবং প্রক্টর প্রফেসর ড. মোহাম্মদ সাইফুল আলম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিচালক (ছাত্রকল্যাণ) প্রফেসর ড. মোহাম্মদ শরীফ রায়হান। এছাড়া বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষার্থী এবং শারীরিক শিক্ষা শাখার কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

প্রতিযোগিতায় ফুটবল ও ভলিবলে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে ভেটেরিনারি মেডিসিন অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্স অনুষদ এবং রানারআপ হয় কৃষি অনুষদ। ক্রিকেটে চ্যাম্পিয়ন হয় কৃষি অনুষদ, রানারআপ হয় ভেটেরিনারি মেডিসিন অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্স অনুষদ।

ব্যক্তিগত নৈপুণ্যে ভলিবলে প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট নির্বাচিত হন কৃষি অনুষদের শিক্ষার্থী সীমান্ত রাণী পাল। ফুটবলে একই সম্মান অর্জন করেন ভেটেরিনারি মেডিসিন অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্স অনুষদের শিক্ষার্থী চলন্তিকা রাণী প্রগতি এবং ক্রিকেটে প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট হন একই অনুষদের শিক্ষার্থী রিচি।

অনুপ্রেরণামূলক সংক্ষিপ্ত বক্তব্য শেষে উপাচার্য বিজয়ী ও রানারআপ দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন। আয়োজকরা জানান, এ ধরনের আন্তঃঅনুষদীয় ক্রীড়া আয়োজন শিক্ষার্থীদের মধ্যে সৌহার্দ্য, নেতৃত্ব ও দলগত চেতনা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

প্রিয় ক্যাম্পাস- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close