মঙ্গলবার, ২৩ জুন ২০২৬,
৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
শিরোনাম: একযোগে ১৭ ডেপুটি-সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ      বিকল লঞ্চ থেকে ৯৯৯-এ ফোন, ৮০ যাত্রী উদ্ধার      সেপ্টেম্বর থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে: ডা. জাহেদ      সালমান শাহর লাশ উত্তোলনের আদেশ বাতিল      সুশাসন ও সংস্কার ছাড়া বাজেট বাস্তবায়ন কঠিন      দেশজুড়ে কঠোর সতর্কতা      চীনের দালিয়ানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী      
রাজধানী
ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২ হাজার ৩৬৬ মামলা
জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৫ জানুয়ারি, ২০২৬, ৩:০৬ পিএম
ফাইল ছবি

ফাইল ছবি

রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে ২ হাজার ৩৬৬টি মামলা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।

রোববার (৪ জানুয়ারি) দিনভর অভিযান পরিচালনা করে এসব মামলা করা হয়।

ডিএমপির ট্রাফিক বিভাগ সূত্রে জানা গেছে, ট্রাফিক-রমনা বিভাগে ৭টি বাস, ৪টি ট্রাক, ৭টি কাভার্ডভ্যান, ১১টি সিএনজি ও ৪৯টি মোটরসাইকেলসহ মোট ১৩২টি মামলা হয়েছে। 

ট্রাফিক-লালবাগ বিভাগে ৮টি বাস, ৭টি ট্রাক, ১টি কাভার্ডভ্যান, ১২টি সিএনজি ও ১২৪টি মোটরসাইকেলসহ মোট ১৭৯টি মামলা করা হয়।

ট্রাফিক-মতিঝিল বিভাগে ২২টি বাস, ৩টি ট্রাক, ১২টি কাভার্ডভ্যান, ৮৭টি সিএনজি ও ১৪৮টি মোটরসাইকেলসহ মোট ৩১০টি মামলা হয়।

ট্রাফিক-ওয়ারী বিভাগে ১০৬টি বাস, ৫৪টি ট্রাক, ৪৯টি কাভার্ডভ্যান, ৮৩টি সিএনজি ও ২০৪টি মোটরসাইকেলসহ সর্বোচ্চ ৬০২টি মামলা করা হয়েছে।

এছাড়া ট্রাফিক-তেজগাঁও বিভাগে ১৫টি বাস, ৫টি ট্রাক, ১৫টি কাভার্ডভ্যান, ৪০টি সিএনজি ও ১২৪টি মোটরসাইকেলসহ মোট ২৫৪টি মামলা হয়। ট্রাফিক-মিরপুর বিভাগে ৩০টি বাস, ১৬টি ট্রাক, ১৯টি কাভার্ডভ্যান, ৫০টি সিএনজি ও ২১৭টি মোটরসাইকেলসহ ৩৯৯টি মামলা করা হয়।

ট্রাফিক-উত্তরা বিভাগে ৫৬টি বাস, ১১টি ট্রাক, ১৮টি কাভার্ডভ্যান, ৪৩টি সিএনজি ও ৯৭টি মোটরসাইকেলসহ মোট ৩২১টি মামলা এবং ট্রাফিক-গুলশান বিভাগে ২২টি বাস, ৫টি কাভার্ডভ্যান, ১১টি সিএনজি ও ৬০টি মোটরসাইকেলসহ মোট ১৬৯টি মামলা করা হয়েছে।

অভিযানকালে ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে ৩৭৮টি যানবাহন ডাম্পিং এবং ২০৩টি যানবাহন রেকার করা হয়।

ডিএমপি জানিয়েছে, ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা বজায় রাখা এবং সড়কে শৃঙ্খলা ফেরাতে ট্রাফিক বিভাগের এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  ট্রাফিক আইন   লঙ্ঘন   ডিএমপি   মামলা  
মতামত লিখুন:
Loading...
Loading...

রাজধানী- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: kholakagojnews@gmail.com, kholakagojadvt@gmail.com

© 2025 Kholakagoj
🔝
close