মঙ্গলবার, ২৩ জুন ২০২৬,
৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
শিরোনাম: একযোগে ১৭ ডেপুটি-সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ      বিকল লঞ্চ থেকে ৯৯৯-এ ফোন, ৮০ যাত্রী উদ্ধার      সেপ্টেম্বর থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে: ডা. জাহেদ      সালমান শাহর লাশ উত্তোলনের আদেশ বাতিল      সুশাসন ও সংস্কার ছাড়া বাজেট বাস্তবায়ন কঠিন      দেশজুড়ে কঠোর সতর্কতা      চীনের দালিয়ানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী      
বেগম রোকেয়া
নার্সারিতেই স্বাবলম্বী জাহানারা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৬ জানুয়ারি, ২০২৬, ৫:৪৬ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

নার্সারি ব্যবসার মাধ্যমে একজন সফল উদ্যোক্তা হিসেবে পরিচিতি লাভ করেছেন জাহানারা বেগম। তিনি সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার সলুকাবাদ ইউনিয়নের চালবন গ্রামের বাসিন্দা। একসময়ে অর্থকষ্টের মধ্য দিয়ে জীবন যাপন করলেও এখন নার্সারি ব্যবসা করে নিজের ভাগ্যের পরিবর্তন ঘটিয়েছেন। পাশাপাশি সচ্ছলতা এনেছেন নিজের পরিবারেও। নার্সারির পাশাপাশি নিয়মিত লেখালেখি চালিয়ে যাচ্ছেন তিনি।

ইতোমধ্যে তার সিরি, দুপপুড়া গন্ধ ও বিজয় লক্ষ্মী নামের তিনটি উপন্যাস, কাজল ধোয়া জল ও রণ জয়ীরমনী নামের দুটি গীতিকাব্য প্রকাশিত হয়েছে।

জাহানারা বেগম জানান, ২০০৭ সালে চার হাজার টাকা নিয়ে চার শতক জায়গায় শুরু করেছিলেন নার্সারি ব্যবসা। এখন সেই নার্সারির বিস্তার একশত ২০ শতক জায়গাজুড়ে। এখানে নিয়মিত কাজ করেন ৩ শ্রমিক। পাশাপাশি তিনি নিজেও কাজ করেন। বিভিন্ন ধরনের ফুল-ফল, ওষধি ও কাঠের গাছের চারা পাওয়া যায় তার নার্সারিতে। এসব চারা বিক্রি করে বছরে প্রায় আড়াই লাখ টাকা লাভ হয়।

তিনি আরও বলেন, বিয়ের পর সংসারে অভাব দেখতে দেখতে ক্লান্ত হয়ে পড়ি। স্বামী নিজের অল্প পরিমাণ জমিতে ধান চাষ করতেন। জমি থেকে যে পরিমাণ ধান পাওয়া যেত তা দিয়ে সারা বছর চলত না। সংসারে সচ্ছলতা আনতে নিজে কিছু একটা করতে চাইছিলাম। তাই প্রথমে বাড়ির আঙিনাতেই নার্সারি শুরু করি। প্রথম দিকে একাই নার্সারিতে কাজ করতাম। স্বামী তখন আমাকে সাহায্য করতেন না। সফলতার পর স্বামীও আমার কাজে এগিয়ে এসেছেন।

কাজের স্বীকৃতিস্বরূপ জাহানারা বেগম ২০১০ সালে ‘সফল নারী উদ্যোক্তা’ এবং ২০১৪ সালে ‘জয়িতা’ পুরস্কার পেয়েছেন। এখন তিনি এলাকার নারীদের জীবন-মান উন্নয়নে কাজ করছেন। এ লক্ষ্যে গড়ে তুলেছেন ‘এসো কাজ করি’ নামের একটি সংগঠন। ৩৫ সদস্যের এই সংগঠনটি মহিলা অধিদপ্তরের রেজিস্ট্রেশনপ্রাপ্ত। নারীদের আত্মনির্ভরশীল করে তুলতে সেলাইয়ের কাজ, বুটিকের প্রশিক্ষণ ও নার্সারি তৈরির প্রশিক্ষণ দেওয়া হয় এই সংগঠন থেকে। এ ছাড়া জেলায় বাল্যবিবাহ ও নারী নির্যাতন রোধেও সক্রিয় রয়েছেন জাহানারা বেগম।

বিশ্বম্ভরপুর উপজেলা কৃষি অফিস জানায়, জাহানারা বেগমের নার্সারিতে উৎপাদিত চারার সুনাম রয়েছে। একজন সফল নারী হিসেবে জেলায় পরিচিত তিনি। এ ধরনের উদ্যোক্তারা  যেন ব্যবসায়ী হিসেবে টিকে থাকতে পারেন এবং দেশের বনায়নে ভূমিকা রাখতে পারেন সেজন্য প্রয়োজনীয় সহযোগিতা করা হবে বলে জানায় কৃষি অফিস।

কেকে/ আরআই


আরও সংবাদ   বিষয়:  নার্সারি   স্বাবলম্বী  
মতামত লিখুন:
Loading...
Loading...

বেগম রোকেয়া- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: kholakagojnews@gmail.com, kholakagojadvt@gmail.com

© 2025 Kholakagoj
🔝
close