রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
অর্থনীতি
অর্থ উপদেষ্টা
ভারতের সঙ্গে উত্তেজনার প্রভাব অর্থনীতিতে পড়বে না
খোলা কাগজ প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৬ জানুয়ারি, ২০২৬, ৪:১৭ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ভারত ও বাংলাদেশের মধ্যকার বর্তমানে যে উত্তেজনা চলছে, তার কোনো প্রভাব দেশের অর্থনীতিতে পড়বে না বলে উল্লেখ করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

মঙ্গলবার (৬ জানুয়ারি) দুপুরে সচিবালয়ে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

তিনি বলেন, “মুস্তাফিজকে নিয়ে যেটা ঘটেছে সেটা দুঃখজনক। শুরুটা কিন্তু বাংলাদেশ করেনি। একজন ভালো বিখ্যাত প্লেয়ার খেলতে যাবে, দয়া-দাক্ষিণ্য করে তাকে নেয়নি। হঠাৎ বন্ধ করে দেবে, এটা অপ্রত্যাশিত এবং দুঃখজনক। এটা দুই দেশের কারোই জন্য ভালো নয়। তবে ভারত ও বাংলাদেশের মধ্যকার রাজনৈতিক টানাপড়েনের কোনো প্রভাব দেশের অর্থ-বাণিজ্যে পড়বে না।”

এই বিষয়ে রাজনৈতিক প্রভাব পড়বে কি না এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, “আমার মনে হয়, এখানে ইমোশনাল বিষয় কাজ করেছে। দুই পক্ষই এটা বিবেচনা করবে। আমরা চাই না সম্পর্কের হ্যাম্পার হোক।”

অর্থ উপদেষ্টা বলেন, “মোস্তাফিজ একজন সেরা খেলোয়াড় সবাই স্বীকার করে, তারাও স্বীকার করে। বাংলাদেশ যে রেসপন্স করেছে এটাই কমপ্লিটলি অ্যাপ্রোপিয়েট। এ ধরনের অ্যাকশান কেউ যদি শুরু করে তাহলে রিয়েকশান হবে।”  

এসময় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা বলেন, “একটা ক্রিয়া, আরেকটা প্রতিক্রিয়া। ওরা আমাদের খেলোয়াড়কে ডেকে নিয়ে প্রত্যাহার করেছে, সেটার প্রতিবাদে আমরা যা করেছি, আমি মনে করি সেটা প্রপার রেসপন্স। এছাড়াও বিশ্বকাপের ভেন্যু পরিবর্তনের কথা বলা হয়েছে। আমাদের রেসপন্স অ্যাপ্রোপিয়েট। এটা ওদেরকে ইন্ডিয়ানদেরকেও ভাবাচ্ছে। ইন্ডিয়ান পার্লামেন্টারিয়ান নিজেই বলেছে এটা উচিত না। আমি মনে করি যেখান থেকে এটা শুরু হয়েছে, সেখানে শুভ বুদ্ধির উদয় হবে। আমরা খেলা চালিয়ে যেতে পারবো, অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক চালিয়ে যেতে পারব।”

কেকে/এজে


আরও সংবাদ   বিষয়:  অর্থ উপদেষ্টা   ভারতের সঙ্গে উত্তেজনার প্রভাব   অর্থনীতিতে পড়বে না  
মতামত লিখুন:
Loading...
Loading...

অর্থনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close