শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      ● হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৪      ● সংরক্ষিত আসন-২৩ শূন্য ঘোষণা      ● অরাজকতা সৃষ্টির পাঁয়তারায় কিছু দল : প্রধানমন্ত্রী      
প্রিয় ক্যাম্পাস
জকসু নির্বাচনে নতুনভাবে ভোট গণনার সিদ্ধান্ত
জবি প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৭ জানুয়ারি, ২০২৬, ১২:৪৯ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

টেকনিক্যাল কারণ দেখিয়ে আড়াই ঘণ্টা স্থগিত রাখার পর ফের শুরু হতে যাচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনের ভোট গণনা । সিদ্ধান্ত অনুযায়ী, ভোট গণনা প্রথমে ম্যানুয়ালি হাতে করা হবে, পরে মেশিনের মাধ্যমে গণনা করা হবে।

আজ মঙ্গলবার (৬ জানুয়ারি) রাত সাড়ে ৯টায় ভোট গণনা স্থগিতের পর বিভিন্ন প্যানেল ও স্বতন্ত্র ভিপি, জিএস ও এজিএস প্রার্থী, নির্বাচন কমিশন এবং শিক্ষক সমিতির নেতাদের সমন্বয়ে এ সিদ্ধান্ত নেয়া হয় বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার কানিজ ফাতিমা কাকলী।

তিনি বলেন, 

‘প্রথমে কোনো একটি কেন্দ্রের ৩০০টি ব্যালট ম্যানুয়ালি গণনা করা হবে। এরপর দুইটি মেশিনের মাধ্যমে সেই ব্যালটগুলো গণনা করা হবে। যে মেশিনের ফলাফল ম্যানুয়াল গণনার ফলাফলের সঙ্গে মিলবে, সেই মেশিনে পর্যায়ক্রমে ভোট গণনা করা হবে।’

এর পূর্বে, বিকাল তিনটায় ভোট গ্রহণ শেষ হলেও ৩৯ কেন্দ্র থেকে ব্যালট বাক্স কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল অডিটোরিয়ামে আসে বিকাল পাঁচটায়। মাগরিবের নামাজের পর ভোট গণনা শুরু করলে দুই মেশিনে আলাদা আলাদা ফলাফল দেখায়। গেল তিন ঘণ্টায়ও এর সমাধান করা সম্ভব হয়নি। শেষে ভোট গণনা স্থগিতের সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন।

গেল রোববার (৪ জানুয়ারি) সন্ধ্যায় নির্বাচন কমিশনের উদ্যোগে সব প্যানেলের ভিপি ও জিএস প্রার্থীদের নিয়ে মক ভোটের আয়োজন করা হয়। মক ভোট শেষে মেশিনে ভোট গণনার পক্ষে সব প্রার্থী লিখিত মতামত দেন। সেখানে ছাত্রদল সমর্থিত প্যানেলের জিএস পদপ্রার্থী খাদিজাতুল কোবরা ও এজিএস আতিকুর রহমান তানজিল উপস্থিত থেকে সম্মিলিত সিদ্ধান্ত নেন এবং সেই সিদ্ধান্তে সই করেন।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  জকসু নির্বাচন   ভোট গণনা  
মতামত লিখুন:
Loading...
Loading...

প্রিয় ক্যাম্পাস- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close