শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      ● হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৪      ● সংরক্ষিত আসন-২৩ শূন্য ঘোষণা      ● অরাজকতা সৃষ্টির পাঁয়তারায় কিছু দল : প্রধানমন্ত্রী      
রাজধানী
রাজধানীতে ভাঙারি ব্যবসায়ীকে কুপিয়ে খুন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৭ জানুয়ারি, ২০২৬, ৩:১১ এএম
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

ঢাকার কদমতলী এলাকায় শাহাবুদ্দিন (৪০) নামে ভাঙারি ব্যবসায়ীকে কুপিয়ে খুনের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (৬ জানুয়ারি) রাত দশটার দিকে কুদার বাজার আদর্শ সড়ক এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত শাহাবুদ্দিনের বড় ভাই মহিউদ্দিন জানান, তার ভাই কদমতলী জুরাইন এলাকায় থাকতেন এবং ভাঙারি ব্যবসায় করতেন। রাতে জানতে পারেন কদমতলীর কুদর বাজার এলাকায় দুর্বৃত্তরা চাপাতি দিয়ে ভাই শাহাবুদ্দিনকে কুপিয়েছে। সেখানে গিয়ে তাকে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন। তবে চিকিৎসক পরীক্ষা নীরিক্ষা করে তার ভাইক মৃত ঘোষণা করেন।
 
মহিউদ্দিন বলেন, ‘কে বা কারা ভাইকে কুপিয়েছে তা জানতে পারি নাই। তবে ঘটনাস্থলে গেলে বিস্তারিত জানতে পারবো।’
 
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক ভাঙারি ব্যবসায়ীকে মৃত ঘোষণার বিষয়টি নিশ্চিত করেছেন।
 
তিনি জানান, নিহত ব্যক্তির দেহের বিভিন্ন স্থানে ধারাল অস্ত্রের আঘাত রয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি তদন্ত করতে কদমতলী থানা পুলিশকে জানিয়েছেন।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  রাজধানী   ভাঙারি ব্যবসায়ী   কুপিয়ে খুন  
মতামত লিখুন:
Loading...
Loading...

রাজধানী- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close