শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবার খুলে দেওয়া হলো      
রাজধানী
রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতা গুলিবিদ্ধ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৭ জানুয়ারি, ২০২৬, ১০:০৪ পিএম
ফাইল ছবি

ফাইল ছবি

রাজধানীতে গুলিবিদ্ধ হলেন ঢাকা মহানগর উত্তরের স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব আজিজুর রহমান মুসাব্বির।

আজ বুধবার (৭ জানুয়ারি) রাতে রাজধানীর ফার্মগেটে স্টার হোটেলের সামনে গুলির ঘটনা ঘটেছে। তাকে লক্ষ্য করে দুর্বৃত্তরা ৫টি গুলি করে। 

মুসাব্বিরের পেটে গুলি লেগেছে। তাকে উদ্ধার করে প্রথমে তেজগাঁয়ের শমরিতা হাসপাতালে নেওয়া হলেও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।  

স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় একজন নেতা বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, আহত অবস্থায় মুসাব্বিরকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। গুলিবিদ্ধ আজিজুর রহমান মুসাব্বির স্বেচ্ছাসেবক দলের ঢাকা মহানগর উত্তরের যুগ্ম আহ্বায়ক।

হাসপাতালের ডিউটি ম্যানেজার জানান, গুলিবিদ্ধ অবস্থায় একজনকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে। তবে তিনি বিস্তারিত জানাতে পারেননি।

জানা গেছে, ওই হাসপাতাল থেকে অপর একটি হাসপাতাল হয়ে গুলিবিদ্ধ মুসাব্বিরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাচ্ছে তার পরিবার।

কেকে/এজে



মতামত লিখুন:
Loading...
Loading...

রাজধানী- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close