রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
অর্থনীতি
অর্থবছরের দ্বিতীয়ার্ধের রফতানি প্রণোদনার হার নির্ধারণ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৮ জানুয়ারি, ২০২৬, ৯:৪২ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

চলতি ২০২৫-২৬ অর্থবছরের দ্বিতীয়ার্ধে (১ জানুয়ারি থেকে ৩০ জুন) বিভিন্ন খাতে বিদ্যমান রফতানি প্রণোদনা ও নগদ সহায়তার হার অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

বুধবার (৭ জানুয়ারি) অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের মনিটরিং সেল থেকে এ সংক্রান্ত সার্কুলার জারি করা হয়েছে।
 
অর্থ বিভাগের পরিচালক মোহাম্মদ সোহরাব হোসেন সই করা সার্কুলারে বলা হয়েছে, ‘বিভিন্ন খাতে বিদ্যমান রফতানি প্রণোদনা বা নগদ সহায়তা যে হারে ২০২৫ সালের ১ জুলাই থেকে ২০২৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত দেয়া হয়েছে, সে সব খাতে একই হারে ১ জানুয়ারি ২০২৬ থেকে ৩০ জুন ২০২৬ পর্যন্ত রফতানি প্রণোদনা বা নগদ সহায়তা প্রযোজ্য হবে।’
  
এ সংক্রান্ত পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বাংলাদেশ ব্যাংককে অনুরোধ জানানো হয়েছে। একইসাথে ব্যাপারে বাস্তবায়নে বৈদেশিক মুদ্রা নীতি বিভাগকে প্রয়োজনীয় নির্দেশনা দিতে বলা হয়েছে।
 
অর্থ বিভাগ সূত্র জানায়, বৈশ্বিক বাণিজ্যে অনিশ্চয়তা, ডলার সংকট ও রপ্তানি আদেশে চাপের প্রেক্ষাপটে রফতানিকারকদের স্থিতিশীলতা নিশ্চিত করতেই বিদ্যমান প্রণোদনা কাঠামো বহাল রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে তৈরি পোশাকসহ অন্যান্য রপ্তানিমুখী খাতগুলো চলমান সহায়তা পেতে থাকবে।

রফতনি কারকরা মনে করছেন, চলতি বৈশ্বিক অর্থনৈতিক চাপ ও প্রধান বাজারগুলোতে চাহিদা কমে যাওয়ার সময়ে প্রণোদনার হার অপরিবর্তিত থাকা স্বস্তির হলেও বাড়তি সহায়তা না পাওয়ায় অনেক খাতে প্রতিযোগিতা ধরে রাখা চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  রফতানি প্রণোদনা  
মতামত লিখুন:
Loading...
Loading...

অর্থনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close