রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
রাজধানী
পল্লবীতে ড্রাগ কুইন শাহাজাদীসহ গ্রেপ্তার চার
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৯ জানুয়ারি, ২০২৬, ৫:০৩ পিএম

ঢাকার পল্লবী থানাধীন বেগুনটিলা বস্তি এলাকা ড্রাগ কুইন শাহাজাদীসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে অস্ত্র ও মাদক জব্দ করা হয়।

আজ বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকালে তাদেরকে গ্রেপ্তার করে যৌথ বাহিনী।

আটককৃতরা হলেন মাদক সম্রাজ্ঞী শাহাজাদী (৩৫) ও তার তিন আত্মীয় ও সহযোগী বেলি (৩২), মো. ইসলাম (৩৫) ও রনিকে (৪০)। 

সেনাবাহিনীর ৬ স্বতন্ত্র এডি বিগ্রেডের ঊর্ধ্বতন এক কর্মকর্তা জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত মিরপুর ক্যাম্প থেকে বাংলাদেশ সেনাবাহিনীর দুইটি টহল দল পল্লবীর বেগুনটিলা বস্তি এলাকায় যৌথ অভিযান চালিয়ে সম্রাজ্ঞী শাহাজাদীসহ চারজনকে গ্রেপ্তার করে।

‘পরবর্তী তাদের দেওয়া তথ্য ও প্রাথমিক জিজ্ঞাসাবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত দুইটা থেকে ভোর পাঁচটা পর্যন্ত মিরপুর ক্যাম্প ও পল্লবী থানা পুলিশের সহযোগিতায় কুর্মিটোলা ক্যাম্প, পল্লবী এলাকায় আরেকটি যৌথ অভিযান চালানো হয়। অভিযানে শাহাজাদীর বাসা থেকে ৪৬০ গ্রাম হেরোইন, একটি ৭.৬৫ মিমি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি ও গাঁজা উদ্ধার করা হয়।’

সেনাবাহিনী জানায়, গ্রেপ্তারকৃত শাহাজাদী দীর্ঘদিন ধরে ওই এলাকায় মাদক কারবার পরিচালনা করে আসছিলেন। তাকে গ্রেপ্তারের লক্ষ্যে অতীতেও একাধিকবার অভিযান চালানো হয়। তার বিরুদ্ধে পল্লবী থানায় মাদককারবার ও অবৈধ অর্থ লেনদেনসংক্রান্ত একাধিক মামলা ও অভিযোগ রয়েছে। 

গ্রেপ্তারদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পল্লবী থানায় হস্তান্তর করা হয়েছে।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  পল্লবী   ড্রাগ কুইন শাহাজাদী   গ্রেপ্তার  
মতামত লিখুন:
Loading...
Loading...

রাজধানী- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close