সোমবার, ৩ আগস্ট ২০২৬,
১৯ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ৩ আগস্ট ২০২৬
শিরোনাম: মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আমদানি করতে চায় বাংলাদেশ      ঢাবিতে ভর্তি আবেদন ১১ নভেম্বর থেকে, পরীক্ষা শুরু ৫ ডিসেম্বর      সব বেসরকারি দাখিল-আলিম মাদ্রাসার অ্যাডহক কমিটি বাতিল      ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৭০ টাকা      ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু      দুবাইয়ের জেল থেকে মুক্তি পেলেন বেনজীর      ঢাকার চারপাশের নৌ-পথ সচলের নির্দেশ প্রধানমন্ত্রীর      
রাজধানী
গ্যাস ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে মোহাম্মদপুরে গণমিছিল
নিজাম উদ্দিন, মোহাম্মদপুর (ঢাকা)
প্রকাশ: শুক্রবার, ৯ জানুয়ারি, ২০২৬, ৬:০৪ পিএম আপডেট: ০৯.০১.২০২৬ ৬:১৩ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

গ্যাস, বিদ্যুৎ, তেল ও বাসাভাড়ার লাগামহীন মূল্যবৃদ্ধির প্রতিবাদে রাজধানীর মোহাম্মদপুরে গণমিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে প্রতিবাদকারীরা।

শুক্রবার (৯ জানুয়ারি) বিকালে মোহাম্মদপুর তিন রাস্তার মোড়ে আয়োজিত এ কর্মসূচিতে প্রতিবাদকারীরা চাঁদ উদ্যান থেকে সাতমসজিদ হাউজিং এলাকা ঘুরে বেড়িবাঁধ ৩ রাস্তার মোড়ে ঘন্টাখানেক অবস্থান নেন।

মিছিল শেষে তারা ঘণ্টাখানেক সড়কে অবস্থান নেন এবং সরকারের দৃষ্টি আকর্ষণ করে নানা দাবি উত্থাপন করেন। 

মিছিলে অংশ নেওয়া প্রতিবাদকারীরা বলেন, ‘প্রতিদিন গড়ে ৫০০ টাকা আয় করে আমরা কীভাবে চলবো? এই টাকায় বাজার করবো, না গ্যাস কিনবো, না ঘরভাড়া দেবো! সবজির দাম আকাশচুম্বী, ঘরভাড়া কমছে না—সবকিছুই সাধারণ মানুষের নাগালের বাইরে চলে গেছে।’

তারা বলেন, ‘পুনর্বাসন ছাড়া কোনোভাবেই বস্তি উচ্ছেদ চলবে না। অবিলম্বে গ্যাস ও বাজারের সিন্ডিকেট ভেঙে দ্রব্যমূল্য কমাতে হবে এবং মানুষের জীবন বাঁচাতে বাসাভাড়া যৌক্তিক পর্যায়ে নামিয়ে আনতে হবে।’ 

একই সঙ্গে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে বিদ্যমান আইন কঠোরভাবে বাস্তবায়নের দাবি জানান। 

বেশ কয়েকদিন ধরে গ্যাসের মূল্য বৃদ্ধির কারণে মানুষ দিশেহারা হয়ে পড়েছে বলেও জানা গেছে। ১২০০ টাকা গ্যাস হঠাৎ করে ২২ শত টাকা হওয়ায় মানুষের মধ্যে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে। এছাড়া রাজধানীর অনেক বাড়িতে বৈধ গ্যাস লাইনেও বাসাবাড়িতে দিনের বেলায় গ্যাস থাকছে না। এসব বিষয়ে মানুষের তাদের ক্ষোভ প্রকাশ করতে রাস্তায় বেরিয়ে আসছে বলেও জানা যায়।

কমরেড নুরুজ্জামানের নেতৃত্বে আজকের এই মিছিল এবং বস্তিবাসী রাস্তায় নেমে এসেছে বলেও জানা গেছে।

তাদের দাবি বর্তমান সরকারের সবকিছুর দাম কমাতে হবে। আর তা না হলে আগামীতে এই আন্দোলন আরো বড় হতে পারে।

মিছিল এবং জনসভায় উপস্থিত ছিলেন মোহাম্মদপুর থানা ৩৩ নম্বর ওয়ার্ড কমিউনিস্ট পার্টির কমরেড নুরুজ্জামান মোল্লাহ, শ্রমিক দল নেতা মোহাম্মদ মহসীন, কমরেড মাহফুজুল হকসহ শ্রমিক আন্দোলনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

নেতৃবৃন্দ হুঁশিয়ারি দিয়ে বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন অব্যাহত থাকবে।

কেকে/বি



আরও সংবাদ   বিষয়:  গ্যাস   দ্রব্যমূল্য   ঊর্ধ্বগতি   প্রতিবাদ  
মতামত লিখুন:
Loading...
Loading...

রাজধানী- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close