সোমবার, ১৩ জুলাই ২০২৬,
২৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ জুলাই ২০২৬
শিরোনাম: সারা দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী      আগামী ৫ বছরে দেশে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী      দীর্ঘ হচ্ছে হামে মৃত্যুর মিছিল      ডুবল ঢাকা ভুগল মানুষ      ব্যাংককের বারে ভয়াবহ আগুন, নিহত অন্তত ২৭ জন      একদিনের সফরে বরিশালের পথে প্রধানমন্ত্রী      রাজধানীতে জলাবদ্ধতা      
অর্থনীতি
বাণিজ্য মেলা
সরকারি ছুটির প্রথম দিনে উপচে পড়া ভিড়
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৯ জানুয়ারি, ২০২৬, ৬:৪৩ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

প্লাস্টিক ও পলিথিম মুক্ত ঘোষণার মধ্য দিয়ে পূর্বাচলে ৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার প্রথম সরকারি ছুটির দিন শুক্রবার (৯ জানুয়ারি) সকাল থেকেই ব্যাপক দর্শনার্থীদের উপস্থিতি দেখা গেছে। 

নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্বাচলের স্থায়ী ভেন্যুতে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার এ আসরে হরেক পণ্যের বিক্রয় ও প্রদর্শনীর পাশাপাশি দেশিয় পণ্য রপ্তানি আর ক্রেতা বিক্রেতার মিলন মেলায় পরিণত হয়েছে। তবে সব পণ্যের দাম বাড়তি রাখার অভিযোগ করেন ক্রেতা ও দর্শনার্থীরা। 

মেলা সূত্রে জানা যায়, গত ৩ জানুয়ারিতে শুরু হওয়া পূর্বাচলের ৪ নম্বর সেক্টরে বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টার (বিবিসিএফইসি) ভবনে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার ৩০তম আসর ঘিরে চলছে নানা ছাড়ের অফার। তবে পণ্যের দাম ও মান নিয়ে বরাবরের মতো রয়েছে মিশ্র প্রতিক্রিয়া।   

মুশুরী এলাকার বাসিন্দা তানভিরুল ইসলাম ফয়সাল বলেন, ‘মেলায় হরেক পণ্যের পাশাপাশি বিদেশী পণ্যের স্টলগুলো দর্শনীয়। তবে দাম হাঁকা হচ্ছে বেশি।  

মেলায় নিরাপত্তায় দায়িত্বরত রূপগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ সবজেল হোসেন বলেন, ‘সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তিনদিনের জাতীয় শোক ঘোষণায় ৩ দিন পর শুরু হয় মেলা। আবার ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের প্রভাবে, একই সময়ে তীব্র শীতে দর্শনার্থীদের সংখ্যা কম ছিলো। আজ আবার বেড়েছে। মেলার সার্বিক নিরাপত্তায় নিয়োজিত রয়েছে ৭ শতাধিক পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

মেলায় থাকা কারাপণ্য বিক্রেতা হুমায়ুন কবির বলেন, ‘এ বছর নানা কারণে বেচাকেনা কম হচ্ছে। তবে কারাপণ্যের চাহিদা সব সময় রয়েছে।’  

তবে আয়োজকরা মনে করছেন বাংলাদেশকে বিশ্ব বাণিজ্যের বাজারে সংযুক্ত করতে বাণিজ্য মেলার আসর বসে। আর ব্যবসায়ীদের প্রদর্শনে সন্তুষ্ট থাকতে হয়। উদ্যোক্তাদের উৎপাদিত পণ্যের মান যাচাই, আন্তর্জাতিক বাজারে স্থান করে নেয়া পাশাপাশি পারস্পরিক বাণিজ্যিক সুসম্পর্ক বজায় রাখতে বাণিজ্য মেলা কাজ করছে। 

এবার বাংলাদেশসহ বেশ কয়েকটি দেশ এ মেলায় অংশ নিচ্ছে। দেশের পণ্য প্রদর্শনীর সব থেকে বড় আয়োজন আন্তর্জাতিক বাণিজ্য মেলা। দেশীয় পণ্যের পাশাপাশি প্রতিবছর ভারত, পাকিস্তান, থাইল্যান্ড, তুরস্ক, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, হংকং, সিঙ্গাপুর, নেপালসহ বিভিন্ন দেশের পণ্য শোভা পায় এ মেলায়। এবারের মেলায় পলিথিন ব্যাগ এবং সিঙ্গেল ইউজ প্লাস্টিক ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। বিকল্প হিসেবে হ্রাসকৃত মূল্যে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মাধ্যমে পরিবেশবান্ধব শপিং ব্যাগ সরবরাহ করা হবে। তবে রূপগঞ্জ উপজেলার উদ্যোক্তাদের অংশগ্রহণ না থাকায় ক্ষোভ প্রকাশ করেন অনেকে। 

কেকে/বি


আরও সংবাদ   বিষয়:  বাণিজ্য মেলা   সরকারি ছুটি   ভিড়   
মতামত লিখুন:
Loading...
Loading...

অর্থনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close