রোববার, ২ আগস্ট ২০২৬,
১৮ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২ আগস্ট ২০২৬
শিরোনাম: মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আমদানি করতে চায় বাংলাদেশ      ঢাবিতে ভর্তি আবেদন ১১ নভেম্বর থেকে, পরীক্ষা শুরু ৫ ডিসেম্বর      সব বেসরকারি দাখিল-আলিম মাদ্রাসার অ্যাডহক কমিটি বাতিল      ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৭০ টাকা      ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু      দুবাইয়ের জেল থেকে মুক্তি পেলেন বেনজীর      ঢাকার চারপাশের নৌ-পথ সচলের নির্দেশ প্রধানমন্ত্রীর      
রাজধানী
আশুলিয়ায় ইজিবাইকের পেছনে ট্রাকের ধাক্কা, পোশাক শ্রমিকের মৃত্যু
সাভার (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১০ জানুয়ারি, ২০২৬, ২:৩৪ পিএম আপডেট: ১০.০১.২০২৬ ২:৪৮ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

আশুলিয়ায় কর্মস্থলে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় ইজিবাইক থেকে পড়ে তাঞ্জিলা বেগম (৩৫) নামে এক নারী পোশাক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে এবং চালককে আটক করেছে পুলিশ।

শনিবার (১০ জানুয়ারি) সকালে বিষয়টি নিশ্চিত করেন সাভার হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মুশফিকুল ইসলাম।

এর আগে সকাল সাড়ে ৭টার দিকে আশুলিয়ার শ্রীপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রাথমিকভাবে নিহত তাঞ্জিলা বেগমের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। তবে ঘটনাস্থল থেকে উদ্ধার করা আইডি কার্ড সূত্রে জানা গেছে, তিনি গোল্ডেন স্টিচ ডিজাইন লিমিটেড নামের একটি পোশাক কারখানায় জুনিয়র অপারেটর হিসেবে কর্মরত ছিলেন।

আটক ট্রাকচালকের নাম আব্বির হোসেন। তার বিস্তারিত পরিচয়ও পাওয়া যায়নি।

পুলিশ জানায়, সকালে তাঞ্জিলা বেগম আশুলিয়ার শ্রীপুর এলাকা থেকে ব্যাটারিচালিত ইজিবাইকে করে নবীনগর-চন্দ্রা মহাসড়ক দিয়ে ডিইপিজেডের দিকে যাচ্ছিলেন। এ সময় পেছন থেকে আসা একটি দ্রুতগামী ট্রাক (ঢাকা মেট্রো-ট-১২৫০৩৩) ইজিবাইকটিকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি ছিটকে পড়ে ঘটনাস্থলেই নিহত হন।

ঘটনার পর স্থানীয়রা ধাওয়া করে ঘাতক ট্রাকটি থামিয়ে চালক আব্বির হোসেনকে আটক করেন। পরে তাকে সাভার হাইওয়ে থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।

সাভার হাইওয়ে থানার এসআই মুশফিকুল ইসলাম বলেন, “ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। তার পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। তারা এলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

এ ঘটনায় জড়িত ট্রাক ও চালক বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছে বলেও তিনি জানান।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  আশুলিয়া   ইজিবাইক   ট্রাকের ধাক্কা   পোশাক শ্রমিকের মৃত্যু  
মতামত লিখুন:
Loading...
Loading...

রাজধানী- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close