শনিবার, ৩ অক্টোবর ২০২৬,
১৮ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ৩ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর      ● মারা গেছেন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী      ● দেশে ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেছে ২৫০ জনের      ● হামে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু      ● ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত      ● সেপ্টেম্বরে ৩ শতাংশ বাড়ল রেমিট্যান্স      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      
রাজধানী
রাজধানীতে যাত্রীবাহী বাসের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১০ জানুয়ারি, ২০২৬, ২:৫০ পিএম

রাজধানীর গুলিস্তানে যাত্রীবাহী বাসের ধাক্কায় সালেহা বেগম নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।

শনিবার (১০ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে গুলিস্তান গোলাপ শাহ মাজার মোড়ে ঘটনাটি ঘটে। নিহত সালেহা বেগম গোলাপ শাহ মাজার এলাকায় ভাসমান থাকতেন বলে জানা গেছে।

পুলিশ জানায়, সকালে মাজারের পাশে রাস্তা পারাপারের সময় দোহার নবাবগঞ্জ নামে একটি বাস ধাক্কায় গুরুতর আহত হয়। পরে মুমূর্ষু অবস্থায় ওই বৃদ্ধাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক পৌনে ১টার দিকে মৃত ঘোষনা করেন।

পল্টন থানার উপ পরিদর্শক (এসআই) আব্দুল মমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সকালে মাজারের পাশে রাস্তা পারাপারের সময় দোহার নবাবগঞ্জ নামে একটি বাস ধাক্কায় গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে মারা যায়।

তিনি আরও জানান, ঘটনার পরপরই বাসটি জব্দ করা হয়েছে। তবে এর চালক হেলপার পালিয়ে গেছে। ওই নারীর মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

কেকে/ আরআই


আরও সংবাদ   বিষয়:  রাজধানী   যাত্রীবাহী বাস  
মতামত লিখুন:
Loading...
Loading...

রাজধানী- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close