ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) ২০২৫-২০২৬ অর্থবছরের গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টিআর) কর্মসূচির আওতায় ১৩৮টি প্রকল্পের প্রাথমিক অনুমোদন দেওয়া হয়েছে। এসব প্রকল্প বাস্তবায়নে মোট দুই কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। ডিএসসিসির ৭৫টি ওয়ার্ডের মধ্যে ৬১টি ওয়ার্ডে এসব প্রকল্প বাস্তবায়ন করা হবে।
ডিএসসিসি সূত্রে জানা গেছে, প্রকল্পগুলোর মাধ্যমে স্কুল, মাদরাসা, জামে মসজিদ ও সামাজিক প্রতিষ্ঠানগুলোতে দেওয়াল সংস্কার, আসবাবপত্র ক্রয় ও মেরামত করা হবে। ওয়ার্ড কার্যালয়গুলোতে আইসিটি সরঞ্জাম সরবরাহ ও অফিস ব্যবস্থাপনা উন্নয়ন প্রকল্প অন্তর্ভুক্ত রয়েছে। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ, কলেজ প্রাঙ্গণ এবং খেলাধুলার সুযোগ উন্নয়নের জন্য মাঠ সংস্কার ও মাল্টিমিডিয়া সরঞ্জাম স্থাপন করা হবে। সামাজিক অনুষ্ঠান কেন্দ্র, মন্দির ও মসজিদে ছাউনি সংস্কার, রংকরণ ও অন্যান্য উন্নয়ন কাজ করা হবে। এছাড়াও শিশু ও তরুণদের জন্য লাইব্রেরি, খেলাধুলার সরঞ্জাম এবং ফিটনেস সুবিধা স্থাপন করা হবে।
গত ৪ ডিসেম্বর দুপুরের ডিএসসিসির প্রশাসকের সভা কক্ষে অনুষ্ঠিত সভায় এসব প্রকল্প অনুমোদন দেওয়া হয়।
জানা গেছে, গত ১০ সেপ্টেম্বর ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের অনুকূলে টিআর কর্মসূচির জন্য দুই কোটি টাকা বরাদ্দ দেয় ঢাকা জেলা প্রশাসন। পরে এই বরাদ্দ সংশ্লিষ্ট আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাদের মধ্যে উপবরাদ্দ দেয়া হয়। বরাদ্দের বিপরীতে সব আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা তাদের নিজ নিজ এলাকার প্রকল্প তালিকা দাখিল করেন।
এরপর প্রকল্পগুলোর জনগুরুত্ব, প্রয়োজনীয়তা এবং অন্যান্য সরকারি ও বেসরকারি সংস্থার প্রকল্পের সাথে কোনো ধরনের দ্বৈততা রয়েছে কি না- তা যাচাই করা। যাচাই শেষে দেখা যায়, দাখিলকৃত প্রকল্পগুলো জনগুরুত্বপূর্ণ এবং অন্য কোনো সংস্থার প্রকল্পের সঙ্গে দ্বৈততা নেই। এ প্রেক্ষিতে মোট দুই কোটি টাকার বরাদ্দের বিপরীতে ১৩৮টি প্রকল্প প্রাথমিকভাবে অনুমোদনের সিদ্ধান্ত দেন ডিএসসিসির প্রশাসক মো. মাহমুদুল হাসান। ইতেমধ্যে প্রকল্পগুলোর তালিকা ঢাকা জেলা প্রশাসকের কাছে পাঠিয়েছে ডিএসসিসি।
এ ব্যাপারে ডিএসসিসির প্রধান সমাজকল্যাণ ও বস্তি উন্নয়ন কর্মকর্তা মোবাশ্বের হাসান বলেন, ‘জেলা প্রশাসন বরাদ্দ দিয়েছে, আমরা প্রকল্পের তালিকা তৈরি করে তাদের কাছে পাঠিয়েছি। টিআর কর্মসূচির অন্তর্ভুক্ত সব কাজই এ প্রকল্পের মাধ্যমে করা হবে।’
প্রাপ্ত তথ্যমতে, প্রকল্পগুলো হল ডিএসসিসির অঞ্চল-১’-এর ১৫ নম্বর ওয়ার্ডে হাতেমবাগ জামে মসজিদ পূর্ব রায়েরবাজার পশ্চিম ধানমন্ডির চতুর্থ তলার দেয়াল সংস্কার ও আসবাবপত্র ক্রয়/মেরামত এবং ১৫ নম্বর ওয়ার্ড কার্যালয়ের অফিস কক্ষের দেয়াল সংস্কার ও আসবাবপত্র ক্রয়/মেরামত। ১৬ নম্বর ওয়ার্ডে মেহেরুন্নিসা গার্লস স্কুল অ্যান্ড কলেজের শ্রেণিকক্ষের দেয়াল সংস্কার ও আসবাবপত্র ক্রয়/মেরামত ও ১৬ নম্বর ওয়ার্ড কার্যালয়ের অফিস কক্ষের দেয়াল সংস্কার আসবাবপত্র ক্রয়/মেরামত। ১৭ নম্বর ওয়ার্ডে শুক্রাবাদ উচ্চ বিদ্যালয়ের শ্রেণিকক্ষের দেয়াল সংস্কার ও আসবাবপত্র ক্রয়/মেরামত এবং ১৭ নম্বর ওয়ার্ড কার্যালয়ের অফিস কক্ষের দেয়াল সংস্কার ও আসবাবপত্র ক্রয়/মেরামত। ১৮ নম্বর ওয়ার্ডে কার্যালয়ের অফিস কক্ষের দেয়াল সংস্কার ও আসবাবপত্র ক্রয়/মেরামত। ১৯ নম্বর ওয়ার্ডের কার্যালয়ের অফিস কক্ষের দেয়াল সংস্কার ও আসবাবপত্র ক্রয়/মেরামত। ২০ নম্বর ওয়ার্ডে সেগুন বাগিচা হাই স্কুলের শ্রেণিকক্ষের দেয়াল সংস্কার ও আসববাপত্র ক্রয়/মেরামত, সেগুন বাগিচা সামাজিক অনুষ্ঠান কেন্দ্রের দেয়াল সংস্কার ও আসবাবপত্র ক্রয়/মেরামত এবং ২০ নম্বর ওয়ার্ড কার্যালয়ের অফিস কক্ষের দেয়াল আসবাবপত্র ক্রয়/মেরামত। ২১ নম্বর ওয়ার্ডে কার্যালয়ের অফিস কক্ষের দেয়াল সংস্কার ও আসবাবপত্র ক্রয়/মেরামত।
অঞ্চল-২’-এর ১ নম্বর ওয়ার্ডে ইমানবাগ জামে মসজিদ ও প্রভাতীবাগ জামে মসজিদের উন্নয়ন। ২ নম্বর ওয়ার্ডে নবীনবাগ জামে মসজিদ ও মোল্লাপাড়া জামে মসজিদের উন্নয়ন। ৩ নম্বর ওয়ার্ডে মমতাজ আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের উন্নয়ন ও কুসুমবাগ জামে মসজিদের উন্নয়ন। ৪ নম্বর ওয়ার্ডে মধ্য মাদারটেক বাইতুল মামুর জামে মসজিদ ও মসজিদুল আকসার উন্নয়ন। ৫ নম্বর ওয়ার্ডে বাইতুল ফালাহ জামে মসজিদ ও বায়তুল জান্নাত গাউসুল আযম জামে মসজিদের উন্নয়ন। ৬ নম্বর ওয়ার্ডে জান্নাত বাগ জামে মসজিদ ও মদিনা জামে মসজিদের উন্নয়ন। ৮ নম্বর ওয়ার্ডে বায়তুন নূর জামে মসজিদ ও দক্ষিণ কমলাপুর জামে মসজিদের উন্নয়ন। ৯ নম্বর ওয়ার্ডে টয়নবি সার্কুলার রোড জামে মসজিদ ও আরামবাগ ফোরকানিয়া হাফিজিয়া মাদ্রাসা ও ইয়াতিম খানার উন্নয়ন। ১০ নম্বর ওয়ার্ডে বায়তুল নূর জামে মসজিদ ও বায়তুল মামুর জামে মসজিদের উন্নয়ন। ১১ নম্বর ওয়ার্ডে বাসাবো বাগিচা জামে মসজিদ ও বাইতুল মদিনা জামে মসজিদের উন্নয়ন। ১২ নম্বর ওয়ার্ডে মানিকবাগ শাহী জামে মসজিদ ও মসজিদ-ই-নূর জামে মসজিদের উন্নয়ন। ১৩ নম্বর ওয়ার্ডে বায়তুল জানাহ জামে মসজিদ এবং পিডাব্লিইডি জামে মসজিদে উন্নয়ন।
অঞ্চল-৩’-এর ১৪ নম্বর ওয়ার্ডে জরিনা সিকদার বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের কলেজ মাঠ সংস্কার, মাল্টিমিডিয়া প্রজেক্টর, একটি আইপিএস ও নামাজের ঘর সংস্কার প্রকল্প, ওয়ার্ড কার্যালয়ের জন্য আইটি সামগ্রী ক্রয় প্রকল্প এবং নুরানী জামে মসজিদ লালবাগ মহল্লা গণকটুলি সিটি কলোনীর সংস্কার ও উন্নয়ন প্রকল্প। ২২ নম্বর ওয়ার্ড কার্যালয়ের জন্য আইটি সামগ্রী ক্রয় প্রকল্প। ২৩ নম্বর ওয়ার্ডে পিলখানা পোস্ট অফিস জামে মসজিদ, সংস্কার ও উন্নয়ন প্রকল্প, ওয়ার্ড কার্যালয়ের জন্য আইটি সামগ্রী ক্রয় প্রকল্প। ২৪ নম্বর ওয়ার্ডে বায়তুল রিয়ালি জান্নাহ জামে মসজিদের সংস্কার ও উন্নয়ন প্রকল্প ও বায়তুল আকসা জামে মসজিদের সংস্কার ও উন্নয়ন প্রকল্প। ২৫ নম্বর ওয়ার্ড কার্যালয়ের জন্য আইটি সামগ্রী ক্রয় প্রকল্প এবং শ্রী শ্রী রাধামাদব ও শ্রী শ্রী দুর্গা মন্দিরের টিনের চালা মেরামত প্রকল্প। ২৬ নম্বর ওয়ার্ড কার্যালয়ের জন্য আইটি সামগ্রী ক্রয় প্রকল্প, আজিমপুর কবরস্থান মোহরার অফিসের জন্য আইটি সামগ্রী ক্রয় প্রকল্প এবং আজিমপুর সরকারি আবাসিক জোন-এ শিশুদের সুস্বাস্থ্যের জন্য বিভিন্ন রাইড স্থাপন ও অন্যান্য সামগ্রী ক্রয় এবং লাইব্রেরি স্থাপন প্রকল্প। ২৭ নম্বর ওয়ার্ড কার্যালয়ের জন্য আইটি সামগ্রী ক্রয় প্রকল্প এবং নাজিম উদ্দিন রোড জামে মসজিদের সংস্কার ও উন্নয়ন প্রকল্প। ২৮ নম্বর ওয়ার্ড কার্যালয়ের জন্য আইটি সামগ্রী জয় প্রকল্প, উর্দু রোড জামে মসজিদের সংস্কার ও উন্নয়ন প্রকল্প এবং ইসলামবাগ স্টাফ কোয়ার্টার জামে মসজিদের সংস্কার ও উন্নয়ন প্রকল্প। ২৯ নম্বর ওয়ার্ড কার্যালয়ের জন্য আইটি সামগ্রী ক্রয় প্রকল্প। ৫৫ নম্বর ওয়ার্ডে শামসুল হুদা জামে মসজিদের সংস্কার ও উন্নয়ন প্রকল্প, ৫৫ নম্বর ওয়ার্ড কার্যালয়ের জন্য আইটি সামগ্রী ক্রয় প্রকল্প এবং আজিজিয়া জামে মসজিদের সংস্কার ও উন্নয়ন প্রকল্প। ৫৬ নম্বর ওয়ার্ড কার্যালয়ের জন্য আইটি সামগ্রী ক্রয় প্রকল্প। ৫৭ নম্বর ওয়ার্ডে নুরবাগ জামে মসজিদের সংস্কার ও উন্নয়ন প্রকল্প এবং ওয়ার্ড কার্যালয়ের জন্য আইটি সামগ্রী ক্রয় প্রকল্প।
অঞ্চল-৪’-এর ৩০ নম্বর ওয়ার্ড কার্যালয়ের চেয়ার টেবিলসহ অন্যান্য আসবাবপত্র ক্রয়/মেরামত ও দেয়াল সংস্কার। ৩১ নম্বর ওয়ার্ড কার্যালয়ের চেয়ার টেবিলসহ অন্যান্য আসবাবপত্র ক্রয়/মেরামত ও দেয়াল সংস্কার এবং মারকাযুত তাকওয়া আল-ইসলাম মাদ্রাসার চেয়ার টেবিলসহ অন্যান্য আসবাবপত্র ক্রয়/মেরামত ও দেয়াল সংস্কার। ৩২ নম্বর ওয়ার্ড কার্যালয়ের চেয়ার টেবিলসহ অন্যান্য আসবাবপত্র ক্রয়/মেরামত ও দেয়াল সংস্কার, মারকাজুন নূর মাদরাসার চেয়ার টেবিলসহ অন্যান্য আসবাবপত্র ক্রয়/মেরামত ও দেয়াল সংস্কার এবং কসাইটুলী আধুনিক শরীরচর্চা কেন্দ্রের আসবাবপত্র ক্রয়/মেরামত ও দেয়াল সংস্কার। ৩৩ ওয়ার্ড কার্যালয়ের চেয়ার টেবিলসহ অন্যান্য আসবাবপত্র ক্রয়/মেরামত ও দেয়াল সংস্কার এবং নগর স্বাস্থ্য কেন্দ্রের আসবাবপত্র ক্রয়/মেরামত ও দেয়াল সংস্কার। ৩৪ ওয়ার্ড কার্যালয়ের চেয়ার টেবিলসহ অন্যান্য আসবাবপত্র ক্রয়/মেরামত ও দেয়াল সংস্কার এবং নাজিরা বাজার শরীরচর্চা কেন্দ্রের আসবাবপত্র ক্রয়/মেরামত ও দেয়াল সংস্কার। ৩৫ নম্বর ওয়ার্ড কার্যালয়ের চেয়ার টেবিলসহ অন্যান্য আসবাবপত্র ক্রয়/মেরামত ও দেয়াল সংস্কার। ৩৬ নম্বর ওয়ার্ড কার্যালয়ের চেয়ার টেবিলসহ অন্যান্য আসবাবপত্র ক্রয়/মেরামত ও দেয়াল সংস্কার, পাটুয়াটুলি মডেল স্কুলের চেয়ার টেবিলসহ অন্যান্য আসবাবপত্র ক্রয়/মেরামত ও দেয়াল সংস্কার, ৩৭ নম্বর ওয়ার্ড কার্যালয়ের চেয়ার টেবিলসহ অন্যান্য আসবাবপত্র ক্রয়/মেরামত ও দেয়াল সংস্কার এবং পাটুয়াটুলি নূরে জান্নাত মাদরাসার চেয়ার টেবিলসহ অন্যান্য আসবাবপত্র ক্রয়/মেরামত ও দেয়াল সংস্কার। ৩৮ নম্বর ওয়ার্ড কার্যালয়ের চেয়ার টেবিলসহ অন্যান্য আসবাবপত্র ক্রয়/মেরামত ও দেয়াল সংস্কার। তাহেরবাগ মডেল স্কুলের চেয়ার টেবিলসহ অন্যান্য আসবাবপত্র ক্রয়/মেরামত ও দেয়াল সংস্কার। মহাজনপুর মাদার মাইন্ড স্কুল এর চেয়ার, টেবিলসহ অন্যান্য আসবাবপত্র ক্রয়/ মেরামত ও দেয়াল সংস্কার, যোগীনগর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় এর চেয়ার টেবিলসহ অন্যান্য আসবাবপত্র ক্রয়/মেরামত ও দেয়াল সংস্কার এবং সিটি ফিটনেস সেন্টারের রংকরণ, জানালার গ্লাস ও দরজা লাগানো ও ব্যায়াম সরঞ্জামাদি ক্রয়/মেরামত ও দেয়াল সংস্কার। ৪২ নম্কর ওয়ার্ড কার্যালয়ের চেয়ার টেবিলসহ অন্যান্য আসবাবপত্র ক্রয়/মেরামত ও দেয়াল সংস্কার। ৪৩ নম্কর ওয়ার্ড কার্যালয়ের চেয়ার টেবিলসহ অন্যান্য আসবাবপত্র ক্রয়/মেরামত ও দেয়াল সংস্কার।
অঞ্চল-৫’-এর ৪২ নম্বর ওয়ার্ড কার্যালয়ের চেয়ার টেবিলসহ অন্যান্য আসবাবপত্র জন্য মেরামত ও দেখাল সংস্কার। ৪৩ নম্বর ওয়ার্ড কার্যালয়ের চেয়ার টেবিলসহ অন্যান্য আসবাবপত্র ক্রয়/মেরামত ও দেখাল সংস্কার। ৭, ৩৯, ৪০, ৪১ ও ৪৪ ওয়ার্ড কার্যালয়ে আইসিটি সরঞ্জাম এবং মানিক নগর মডেল হাই স্কুল মাল্টিমিডিয়া প্রজেক্টর স্থাপন। ৪৫, ৪৬, ৪৭, ৪৮ ও ৪৯ ওয়ার্ড কার্যালয়ে আইসিটি সরঞ্জাম সরবরাহ। ৪৬ নম্বর ওয়ার্ডে গেণ্ডারিয়া সামাজিক অনুষ্ঠান কেন্দ্রে সংস্কার, গেন্ডারিয়া উচ্চ বিদ্যালয়ের ভবন সংস্কার এবং জহির রায়হান সাংস্কৃতিক কেন্দ্র মঞ্চ সংস্কার। ৪৭ নম্বর ওয়ার্ডে পোস্তগোলা শ্মশানঘাট স্যানেটারি ল্যাটিন সংস্কার। ৪৮ নম্বর ওয়ার্ডে দারুল ইসলাম জামে মসজিদ ও মাদরাসা সংস্কার। ৪৯ নম্বর ওয়ার্ডে ধলপুর সামাজিক অনুষ্ঠান কেন্দ্রের পানির লাইন সুয়ারেজ লাইন সংস্কার/উদ্যান, আঞ্চলিক কার্যালয় অঞ্চল-৫ আঞ্চলিক নির্বাহী কর্মকর্তার অফিস সংস্কার ও মাল্টিমিডিয়া প্রজেক্টর স্থাপন, জামিয়া রহমানিয়া আয়েশা নগর মাদ্রাসার ভবন সংস্কার এবং গাউসুল আজম মসজিদের সংস্কার। ৫০ নম্বর ওয়ার্ডে যাত্রাবাড়ী (চন্দনকোঠা) সামাজিক অনুষ্ঠান কেন্দ্রের সংস্কার উন্নয়ন। ৫১ নম্বর ওয়ার্ডে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের সংস্কার, সার্কেল অফিসারের কার্যালয় তেজগাঁও উন্নয়ন সার্কেল ঢাকার কনফারেন্স রুম আধুনিকায়ন। ৫২ নম্বর ওয়ার্ডে মুরাদপুর ইসলামিয়া আলিম মাদ্রাসা সংস্কার/উন্নয়ন। ৫০, ৫১, ৫২, ৫৩ ও ৫৪ ওয়ার্ড কার্যালয়ে আইসিটি সরঞ্জাম সরবরাহ এবং পূর্ব জুরাইন আদর্শ উচ্চ বিদ্যালয় মাল্টিমিডিয়া প্রজেক্টর স্থাপন।
অঞ্চল-৬’-এর ৭০ নম্বর ওয়ার্ড কার্যালয়ের আইসিটি সরঞ্জাম আসবাবপত্র ক্রয় এবং শুয়া টেংরা ছালেহিয়া দাখিল মাদরাসার মাঠ এ বালু ভরাট ও উন্নয়ন কাজ। ৭৪ নম্বর ওয়ার্ড কার্যালয়ের আইসিটি সরঞ্জাম ও আসবাবপত্র ক্রয় এবং নৰিয়াবাদ দাখিল মাদরাসার কক্ষ মেরামত। ৭৫ নম্বর ওয়ার্ড কার্যালয়ের আইসিটি সরঞ্জাম ও আসবাবপত্র জন্ম এবং দাসের কান্দি পশ্চিমপাড়া বায়তুল মামুর জামে মসজিদের জায়গায় বালু ভরাট ও উন্নয়ন কাজ।
অঞ্চল-৭’-এর ৭১ নম্বর ওয়ার্ড কার্যালয়ের আইসিটি সরঞ্জাম ও আসবাবপত্র ক্রয় এবং চান জামে মসজিদের কক্ষ তৈরির কাজ। ৭২ নম্বর ওয়ার্ড কার্যালয়ের আইসিটি সরঞ্জাম ও আসবাবপত্র ক্রয় এবং খাতুনে জান্নাত চুন্নু মেম্বার মহিলা দাখিল মাদরাসার টিনের ছাউনীর নির্মাণ কাজ। ৭৩ নম্বর ওয়ার্ড কার্যালয়ের আইসিটি সরঞ্জাম ও আসবাবপত্র ক্রয় এবং বাইতুল মামুর জামে মসজিদের পঞ্চম তলার টিনের ছাউনিসহ আনুষঙ্গিক উন্নয়ন কাজ।
অঞ্চল-৮’-এর ৬৬ নম্বর ওয়ার্ড কার্যালয়ের আসবাবপত্র ও আইসিটি সামগ্রী ক্রয় এবং ডগাইর রুস্তম আলী হাই স্কুলের মাঠের উন্নয়ন। ৬৭ নম্বর ওয়ার্ড কার্যালয়ের আসবাবপত্র ও আইসিটি সামগ্রী ক্রয়। ৬৮ নম্বর ওয়ার্ড কার্যালয়ের আসবাবপত্র ও আইসিটি সামগ্রী ক্রয়। ৬৮ নম্বর ওয়ার্ডস্থ ফুলমতি ইসলামিয়া আলিম মাদরাসার উন্নয়ন। ৬৯ নম্বর ওয়ার্ড কার্যালয়ের আসবাবপত্র ও আইসিটি সামগ্রী ক্রয়, আল-আকসা জামে মসজিদের উন্নয়ন এবং বাওয়ানী উচ্চ বিদ্যালয়ের উন্নয়ন।
অঞ্চল-৯’-এর ৬২ নম্বর ওয়ার্ড কার্যালয়ের আইসিটি সরঞ্জাম ও আসবাবপত্র ক্রয়। ৬৩ নম্বর ওয়ার্ড কার্যালয়ের আইসিটি সরঞ্জাম ও আসবাবপত্র ক্রয় এবং বীর মুক্তিযোদ্ধা শহীদ হাফিজুর রহমান অলি একাডেমির উন্নয়ন। ৬৪ নম্বর ওয়ার্ড কার্যালয়ের আইসিটি সরঞ্জাম ও আসবাবপত্র ক্রয় এবং মাতুয়াইল ইসলামিয়া আলিম মাদরাসার উন্নয়ন। ৬৫ নম্বর ওয়ার্ড কার্যালয়ের আইসিটি সরঞ্জাম ও আসবাবপত্র ক্রয়, হাজী মনির হোসেন উচ্চ বিদ্যালয়ের উন্নয়ন এবং মহিউদ্দিন বাদল কলিজিয়েট স্কুলের উন্নয়ন।
অঞ্চল-১০’-এর ৫৮ নম্বর ওয়ার্ড কার্যালয়ের আসবাবপত্র ও আইসিটি সামগ্রী ক্রয়, ওয়ার্ড কার্যালয়ের দরজা, জানালা, বৈদ্যুতিক যন্ত্রপাতি, দেয়াল সংস্কার ও উন্নয়ন। ৫৯ নম্বর ওয়ার্ড কার্যালয়ের আসবাবপত্র ও আইসিটি সামগ্রী এবং মোহাম্মদবাগ আল আকসা জামে মসজিদের উন্নয়ন। ৬০ নম্বর ওয়ার্ড কার্যালয়ের আসবাবপত্র ও আইসিটি সামগ্রী ক্রয় এবং স্মৃতিধারা কেন্দ্রীয় মসজিদের উন্নয়ন। ৬১ নম্বর ওয়ার্ড কার্যালয়ের আসবাবপত্র ও আইসিটি সামগ্রী এবং অঞ্চল-১০’-এর হিসাব রক্ষণ অফিসের আইসিটি সামগ্রী ক্রয়।
কেকে/এমএ