শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      ● হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৪      ● সংরক্ষিত আসন-২৩ শূন্য ঘোষণা      ● অরাজকতা সৃষ্টির পাঁয়তারায় কিছু দল : প্রধানমন্ত্রী      
প্রিয় ক্যাম্পাস
গবিতে ভি-ম্যাক’র নেতৃত্বে তারেক-সিয়াম
গণ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৩ জানুয়ারি, ২০২৬, ৯:১৪ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

সাভারের গণ বিশ্ববিদ্যালয়ে (গবি) ভেটেরিনারি মেডিসিন অ্যান্ড অ্যানিমেল ওয়েলফেয়ার ক্লাবের (ভি-ম্যাক) আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। এতে তারেক জাহান আশিক সভাপতি ও আনসারুজ্জামান সিয়াম সাধারণ সম্পাদক নিযুক্ত হয়েছেন।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকালে একাডেমিক ভবনের আইকিউএসি সভাকক্ষে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামানের উপস্থিতিতে উদ্বোধনী অনুষ্ঠানে ১ম কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়। 

নবগঠিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন—সহসভাপতি মারুফ রেদওয়ান, ইকবাল হাসান আদি, যুগ্ম-সাধারণ সম্পাদক ইয়ার আলম, অর্থ-সম্পাদক আমিনুর রহমান, সাংগঠনিক সম্পাদক আবু হুরায়রা, দপ্তর সম্পাদক আসাদুজ্জামান শাকিল, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক প্রিন্স মেহেদি ফাহিম, সহ-প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক জান্নাতুন আদন প্রমি, সেমিনার বিষয়ক সম্পাদক মাজেদুল ইসলাম সজীব, প্রাণী কল্যাণ বিষয়ক সম্পাদক মো. সুমন, সহ-প্রাণী কল্যাণ বিষয়ক সম্পাদক দিপ্ত নায়ারণ রায়, শিক্ষা গবেষণা ও উন্নয়ন বিষয়ক সম্পাদক মো. আবু বকর (রবিন), সহ-শিক্ষা গবেষণা ও উন্নয়ন বিষয়ক সম্পাদক মাহাদি আশিক।

কমিটিতে কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছে—সাদিক হোসেন, শান্ত চন্দ্র দাস, জান্নাতুল ফেরদোস আখি, তৈমুর রহমান, সাইদ হাসান, মামুন অর রশিদ, অরণ্য সরকার, জীবন কে নাথ, মাহমুদুল হাসান, আশরাফুল ইসলাম ইমন। এছাড়া আরও ৩২ জন সাধারণ সদস্য রয়েছে নবগঠিত কমিটিতে।

উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে ছিলেন ডিন’স কমিটির সভাপতি ও ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সাইন্সেস অনুষদের ডিন অধ্যাপক ড. মো. জহিরুল ইসলাম খান, বিশেষ অতিথি ছিলেন রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান, কৃষি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. ফজলুল করিম, ছাত্র সংসদের ভিপি ইয়াছিন আল মৃদুল দেওয়ান। 

এছাড়া অনুষ্ঠানে ভেটেরিনারি অনুষদের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ, বিমান পোল্ট্রি কমপ্লেক্স, স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড, দি একমি ল্যাবরেটরিজ লি., এসকেএফ, ভেট কেয়ার, কেমিস্টসহ অন্যান্য ফার্মাসিউটিক্যালসের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

কেকে/এজে


মতামত লিখুন:
Loading...
Loading...

প্রিয় ক্যাম্পাস- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close