সোমবার, ৩ আগস্ট ২০২৬,
১৯ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ৩ আগস্ট ২০২৬
শিরোনাম: মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আমদানি করতে চায় বাংলাদেশ      ঢাবিতে ভর্তি আবেদন ১১ নভেম্বর থেকে, পরীক্ষা শুরু ৫ ডিসেম্বর      সব বেসরকারি দাখিল-আলিম মাদ্রাসার অ্যাডহক কমিটি বাতিল      ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৭০ টাকা      ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু      দুবাইয়ের জেল থেকে মুক্তি পেলেন বেনজীর      ঢাকার চারপাশের নৌ-পথ সচলের নির্দেশ প্রধানমন্ত্রীর      
অর্থনীতি
আবারও গ্যাস লাইনের ভালভ বিকল, রাজধানীর তিন এলাকায় সরবরাহ বন্ধ
প্রকাশ: মঙ্গলবার, ১৩ জানুয়ারি, ২০২৬, ১১:৪৫ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

উত্তরা টঙ্গী ব্রিজ এলাকায় সার্ভিস লাইনের ভালভ ফেটে উচ্চ চাপে গ্যাস লিকেজের ঘটনায় রাজধানীর উত্তরা, উত্তরখান ও দক্ষিণখান এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ হয়ে গেছে। এতে ভোগান্তিতে পড়েছেন হাজারো গ্রাহক। একই সঙ্গে ঢাকার বিভিন্ন এলাকায় গ্যাসের স্বল্পচাপ ও সিলিন্ডার গ্যাসের সংকট পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।

আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) এক বার্তায় এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

বার্তায় বলা হয়েছে, উত্তরা টঙ্গী ব্রিজের কাছে শিল্প গ্রাহকের সার্ভিস লাইনের ভাল্ভ ফেটে উচ্চ চাপে গ্যাস লিকেজ হওয়ায় উত্তরার বিতরণ মেইন ১২ ইঞ্চি ব্যাসের লাইন শাটডাউন করায় সমগ্র উত্তরা, উত্তরখান, দক্ষিণখান ও সন্নিহিত এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। ভাল্ভটি প্রতিস্থাপনের কাজ চলমান রয়েছে।

এর পূর্বে, গেল শনিবার (১০ জানুয়ারি) মিরপুর রোডে গ্যাসের ভালভ ফাটে। তার আগে মালবাহী ট্রলারের নোঙরের আঘাতে আমিনবাজারে তুরাগ নদের তলদেশে ক্ষতিগ্রস্ত হয় বিতরণ গ্যাস পাইপলাইন। 

সার্বিকভাবে গত কয়েক দিন ধরে ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকায় গ্যাসের স্বল্পচাপ দেখা দিয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন নগরবাসী। বহু এলাকায় চুলা একেবারেই জ্বলছে না, আবার কোথাও খুব দুর্বলভাবে জ্বলছে। এর মধ্যে বাজারে এলপিজি গ্যাসের সংকট পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। আমদানি কমে যাওয়ায় ডিসেম্বরের শেষ সপ্তাহ থেকে এলপিজির সরবরাহ কমেছে। ফলে. ক্রেতাদের দোকানে দোকানে ঘুরেও গ্যাস সংগ্রহ করতে হচ্ছে, আর কোথাও কোথাও ১২ কেজির একটি সিলিন্ডার স্বাভাবিক দামের দ্বিগুণে বিক্রি হচ্ছে।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  গ্যাস লাইনের ভালভ   রাজধানী   সরবরাহ বন্ধ  
মতামত লিখুন:
Loading...
Loading...

অর্থনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close