রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
খোলাকাগজ স্পেশাল
‘স্মার্ট ওয়াটার মিটার’ চালু করছে ঢাকা ওয়াসা
মোহাম্মদ আলী
প্রকাশ: বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬, ৬:৩৩ এএম আপডেট: ১৪.০১.২০২৬ ১১:২৪ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

রাজধানীতে পানি ব্যবস্থাপনাকে আরও আধুনিক ও প্রযুক্তিনির্ভর করতে প্রথমবারের মতো ‘স্মার্ট ওয়াটার মিটার’ চালু করছে ঢাকা ওয়াসা। এ লক্ষ্যে নেওয়া হয়েছে ‘পাইলট প্রজেক্ট ফর স্মার্ট মিটার সিস্টেম ফর (স্মার্ট ওয়াটার ম্যানেজমেন্ট) ইন ঢাকা ওয়াসা’ শীর্ষক প্রকল্প। 

বাংলাদেশের জলবায়ু, জ্বালানি ও পরিবেশ মন্ত্রণালয় এবং দক্ষিণ কোরিয়ার ‘কে ওয়াটার’ এ প্রকল্প বাস্তবায়ন করছে। দক্ষিণ কোরিয়া সরকারের অর্থায়নে এ প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। দেশীয় একটি আইটি প্রতিষ্ঠান এ প্রকল্পে প্রযুক্তিগত সেবা দিচ্ছে। ইতোমধ্যে ঢাকার তিনটি অঞ্চলে ‘স্মার্ট ওয়াটার মিটার’ ইনস্টলের কাজ শুরু হয়েছে। তবে আজ বুধবার এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে।

ঢাকা ওয়াসা সংশ্লিষ্টদের মতে, এ পাইলট প্রকল্পের আওতায় রাজধানীতে ‘স্মার্ট ওয়াটার মিটার’ কার্যক্রম চালু হবে, যা পানির ব্যবহার পর্যবেক্ষণ, বিলিং স্বচ্ছতা, অনিয়ম ও অপচয় রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

প্রাপ্ত তথ্যমতে, এ প্রকল্পে কারিগরি সহযোগিতা করছে সিস্টেম ইঞ্জিনিয়ার লিমিটেড। প্রথম পর্যায়ে ২ হাজার ৩৪৯টি বাসায় মিটার ইনস্টলেশনের জন্য পাইলিং কার্যক্রম শুরু করা হয়েছে। প্রাথমিকভাবে গত নভেম্বরের শেষ সপ্তাহ থেকে নিকুঞ্জ-১, নিকুঞ্জ-২ ও তানপাড়া- এ তিন এলাকায় কাজ শুরু হয়েছে। এ প্রকল্পটি মূলত কোরিয়ান সরকার বাংলাদেশ সরকারের জন্য উপহার হিসেবে দিয়েছে। ২ হাজার ৩৪৯টি ‘স্মার্ট মিটারও’ উপহার হিসেবে কোরিয়ান সরকারের দেওয়া। প্রকল্পের আওতায় পুরোনো মিটারগুলোর বদলে বিনামূল্যে স্মার্ট ওয়াটার মিটার দেওয়া হচ্ছে। 

এসব মিটার থেকে ডেটা স্বয়ংক্রিয়ভাবে ঢাকা ওয়াসার সার্ভারে চলে আসবে, যার ভিত্তিতে অটো বিলিং হবে। ফলে, পানির বিল আরও নির্ভুল হবে। এ ছাড়া মিটারে যদি কেউ কোনো প্রযুক্তিগত অনিয়মের চেষ্টা করে, তাৎক্ষণিকভাবে সার্ভারে এলার্ম চলে আসবে।

সিস্টেম ইঞ্জিনিয়ার লিমিটেডের অ্যাসিসট্যান্ট ম্যানেজার (এসসিএডিএ) মারুফ হোসেন জিতু বলেন, “কোরিয়ার ‘কে ওয়াটার’-এর ভেন্ডর প্রতিষ্ঠান ওসল’র দেশীয় সহযোগী প্রতিষ্ঠান হিসেবে এ প্রকল্পে আমার কারিগরি সাপোর্ট দিচ্ছি।”

ঢাকা ওয়াসার জনংযোগ শাখা জানায়, বুধবার সকালে কাওরান বাজারস্থ ঢাকা ওয়াসা ভবনে এ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিবুর রহমান খান পাইলট প্রকল্পের আওতায় এ কার্যক্রমের উদ্বোধন করবেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন স্থানীয় সরকার বিভাগের সচিব মো. রেজাউল মাকসুদ জাহেদল এবং বাংলাদেশে কোরিয়া প্রজাতন্ত্রের রাষ্ট্রদূত পার্ক ইয়ং-সিক। ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. আবদুস সালাম ব্যাপারী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  স্মার্ট ওয়াটার মিটার   ঢাকা ওয়াসা   মোহাম্মদ আলী  
মতামত লিখুন:
Loading...
Loading...

খোলাকাগজ স্পেশাল- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close