রোববার, ২ আগস্ট ২০২৬,
১৮ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২ আগস্ট ২০২৬
শিরোনাম: সব বেসরকারি দাখিল-আলিম মাদ্রাসার অ্যাডহক কমিটি বাতিল      ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৭০ টাকা      ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু      দুবাইয়ের জেল থেকে মুক্তি পেলেন বেনজীর      ঢাকার চারপাশের নৌ-পথ সচলের নির্দেশ প্রধানমন্ত্রীর      ঢাকা ওয়াসার নতুন চেয়ারম্যান পানি বিশেষজ্ঞ ড. সাব্বির মোস্তফা খান      ভোজ্যতেলের দাম বাড়াতে সরকারকে চাপ ব্যবসায়ীদের      
রাজধানী
মোহাম্মদপুরে অবৈধ প্রতিষ্ঠান উচ্ছেদের দাবিতে মানববন্ধন
নিজাম উদ্দিন
প্রকাশ: বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬, ৪:৩৬ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

রাজধানীর মোহাম্মদপুরের ইকবাল রোড ও স্যার সৈয়দ রোড এলাকায় অবৈধভাবে গড়ে ওঠা শিক্ষা প্রতিষ্ঠান, কোচিং সেন্টার, বাণিজ্যিক প্রতিষ্ঠান ও গাড়ি পার্কিং অপসারণের দাবিতে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৪ জানুয়ারি) দুপুরে ইকবাল রোড–স্যার সৈয়দ রোড সোসাইটির উদ্যোগে আয়োজিত এ মানববন্ধনে সভাপতিত্ব করেন সোসাইটির সভাপতি সৈয়দ রুম্মান বিন ওয়ালী সাব্বির। এতে শতাধিক স্থানীয় বাসিন্দা অংশ নেন।

জানা যায়, এলাকাটিতে অন্তত ৩৭টি অবৈধ প্রতিষ্ঠান রয়েছে। এছাড়া এলাকাটিতে মাদকের উপস্থিতি এবং যানজটের মতো ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে বলে অভিযোগ করেছে এলাকাবাসী।

মানববন্ধনে বক্তারা বলেন, ইকবাল রোড ও স্যার সৈয়দ রোড একটি সম্পূর্ণ আবাসিক এলাকা হলেও সেখানে সরকারি পরিকল্পনার বিপরীতে একাধিক কলেজ, স্কুল, কোচিং সেন্টার ও বাণিজ্যিক প্রতিষ্ঠান গড়ে উঠেছে। উদ্ভাস কোচিং সেন্টার, প্রিপারেটরি স্কুলসহ অন্তত ৩৭টি প্রতিষ্ঠান দিনের পর দিন কার্যক্রম চালিয়ে যাচ্ছে, যা সড়ক ও ফুটপাত দখল, যানজট ও শব্দদূষণ সৃষ্টি করছে।

বক্তারা দাবি করেন, আবাসিক এলাকায় কোনোভাবেই বাণিজ্যিক বা আধা-বাণিজ্যিক কার্যক্রম চলতে পারে না। এটি নগর পরিকল্পনা ও ভূমি ব্যবহার আইনের স্পষ্ট লঙ্ঘন। অবিলম্বে সকল অবৈধ প্রতিষ্ঠান ও অননুমোদিত গাড়ি পার্কিং উচ্ছেদ করতে হবে।

মানববন্ধন শেষে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি ইকবাল রোড ও স্যার সৈয়দ রোড প্রদক্ষিণ করে।

এতে অংশগ্রহণকারীরা রাজউক, ঢাকা উত্তর সিটি করপোরেশন ও প্রশাসনের কাছে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। তারা জানান, দাবির বাস্তবায়ন না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি নেওয়া হবে।

কেকে/ আরআই


আরও সংবাদ   বিষয়:  মোহাম্মদপুর   মানববন্ধন  
মতামত লিখুন:
Loading...
Loading...

রাজধানী- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close