সোমবার, ৩ আগস্ট ২০২৬,
১৯ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ৩ আগস্ট ২০২৬
শিরোনাম: মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আমদানি করতে চায় বাংলাদেশ      ঢাবিতে ভর্তি আবেদন ১১ নভেম্বর থেকে, পরীক্ষা শুরু ৫ ডিসেম্বর      সব বেসরকারি দাখিল-আলিম মাদ্রাসার অ্যাডহক কমিটি বাতিল      ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৭০ টাকা      ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু      দুবাইয়ের জেল থেকে মুক্তি পেলেন বেনজীর      ঢাকার চারপাশের নৌ-পথ সচলের নির্দেশ প্রধানমন্ত্রীর      
প্রিয় ক্যাম্পাস
জাককানইবিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে টেডএক্স এর দ্বিতীয় আসর
জাককানইবি প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬, ৯:১৬ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

‘চেঞ্জ অব এজ’ প্রতিপাদ্যকে সামনে রেখে বিভিন্ন ক্ষেত্রে প্রতিভাবান স্থানীয় ১০ জন বক্তাদের মঞ্চায়নের মাধ্যমে আয়োজিত হতে যাচ্ছে টেডএক্স জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়। 

আগামী শনিবার (১৭ জানুয়ারি) ময়মনসিংহের ত্রিশালে নজরুল অডিটরিয়ামে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। 

টেডএক্স হলো এমন এক আন্তর্জাতিক মঞ্চ, যেখানে বিভিন্ন ক্ষেত্রে প্রতিভাবান ব্যক্তিরা বক্তব্যের মাধ্যমে নিজেদের জ্ঞান ও অভিজ্ঞতা উপস্থাপন করেন। জাককানইবিতে দ্বিতীয় বারের মতো আয়োজিত এই অনুষ্ঠানে প্রতিভাবান ১০ জন ব্যক্তিকে আমন্ত্রণ জানানো হয়েছে।

তাদের মধ্যে রয়েছেন—স্থপতি ইকবাল হাবিব, ফিল্ম ডিরেক্টর মেজবাউর রহমান সুমন, সিনেমাটোগ্রাফার জুবায়ের তালুকদার, প্রকৌশলী হাসান মাহমুদ, ট্রাভেল কন্টেন্ট ক্রিয়েটর আরকে সোহান, লেখক ও অর্থনীতি বিশ্লেষক মোহাইমিন পাটোয়ারী, ক্রিকেট বিশ্লেষক সাইদ আবিদ হাসান সামি, ফিল্ম মেকার আমিতাভ রেজা চৌধুরী, কার্টুনিস্ট সাইদ রাশেদ ইমাম হাসান তন্ময় এবং অভিনেত্রী সাদিয়া আয়মান।

অনুষ্ঠানটিতে সভাপতি হিসেবে বক্তব্য রাখবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম। 

লাইসেন্সি ও লিড অর্গানাইজার আকতাব উদ্দীন সারওয়ার আয়োজন সম্পর্কে বলেন, ‘গতবার একটি সফল টেডএক্স ইভেন্ট দেখার পর আমার মনে হয়েছিল প্রতিবছর এ ধরনের বিশ্বমানের ইভেন্ট আয়োজন করতে পারলে শিক্ষার্থীদের মধ্যে নিজেকে জানার এবং শেখার একটি নতুন সুযোগ তৈরি করে দেয়া এবং নিজের বিশ্ববিদ্যালয়কে সকলের সামনে তুলে ধরা সম্ভব। পাশাপাশি আত্ম উন্নয়নেরও একটা দারুণ সুযোগ রয়েছে।’

তিনি আরো বলেন, ‘এবারের যে থিম ‘এজ অব চেঞ্জ’ আমার মনে হয় এটা একদম সময়োপযোগী এবং শিক্ষার্থীদের বর্তমান বিশ্বে এগিয়ে যাওয়ার সাথে সমানুপাতিক। আমরা আশা করছি এবারেও আমরা সবার প্রাণবন্ত অংশগ্রহণের মাধ্যমে একটি সফল ইভেন্ট শিক্ষার্থীদের উপহার দিতে পারব।’

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

প্রিয় ক্যাম্পাস- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close