রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
রাজধানী
আজ ঢাকায় যেসব কর্মসূচি রয়েছে
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৬ জানুয়ারি, ২০২৬, ৯:০৬ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

দেশে প্রতিদিনের মতো আজও বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের উদ্যোগে রাজধানী ঢাকায় একাধিক কর্মসূচি অনুষ্ঠিত হবে।

শুক্রবার (১৬ জানুয়ারি) দিনের শুরুতেই উল্লেখযোগ্য কর্মসূচিগুলো তুলে ধরা হলো।

বিএনপির কর্মসূচি

বেলা ১১টায় সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তমের সমাধিস্থলে বাংলাদেশ জাতীয়তাবাদী রিকশা-ভ্যান-অটোচালক দলের উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় ফাতেহা পাঠ ও দোয়া অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।

একই সময়ে বেলা ১১টায় গুলশান-২-এর সাবেক রাষ্ট্রপতি বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ পার্কে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী খালেদা জিয়ার জীবন ও সংগ্রামের ওপর আলোকচিত্র ও তথ্যচিত্র প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠিত হবে। এতে উপস্থিত থাকবেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ।

এছাড়া, দুপুর আড়াইটায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী খালেদা জিয়ার দীর্ঘ জীবন ও সংগ্রামের ওপর ‘নাগরিক শোক সভা’ অনুষ্ঠিত হবে।

ইসলামী আন্দোলন বাংলাদেশের কর্মসূচি

বিকেল ৩টায় ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে নির্বাচনী সমঝোতা বিষয়ে দলটির অবস্থান তুলে ধরে একটি প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হবে।

জাতীয় ছাত্রশক্তির কর্মসূচি

বিকেল ৩টায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে জাতীয় ছাত্রশক্তির উদ্যোগে একটি জরুরি সংবাদ সম্মেলন আহ্বান করা হয়েছে। সংবাদ সম্মেলনে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, গণভোটের গুরুত্ব, রাষ্ট্রীয় সিদ্ধান্তে জনগণের মতামত প্রতিফলনের দাবি এবং সংগঠনটির ভবিষ্যৎ কার্যক্রম ও পরিকল্পনা তুলে ধরা হবে।

কেকে/ আরআই


আরও সংবাদ   বিষয়:  ঢাকা   কর্মসূচি  
মতামত লিখুন:
Loading...
Loading...

রাজধানী- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close