শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবার খুলে দেওয়া হলো      চার ক্যাচের খেসারত, ভারতের কাছে হেরে ফাইনালের স্বপ্নভঙ্গ বাংলাদেশের      
রাজধানী
উত্তরায় আবাসিক ভবনে অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৬
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১৬ জানুয়ারি, ২০২৬, ২:৫৪ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

রাজধানীর উত্তরায় ১১ নম্বর সেক্টরের একটি বহুতল ভবনের দ্বিতীয় তলায় লাগা আগুনের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৬ জনে দাঁড়িয়েছে।

শুক্রবার (১৬ জানুয়ারি) সকাল এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ময়নসিংহের ঈশ্বরগঞ্জ থানার দড়িপারশী গ্রামের মো. শহিদুলের মেয়ে রোদেলা, একই গ্রামের মৃত হাফিজ উদ্দিনের ছেলে মো. হারিছ উদ্দিন ও মো. রাহাব, কুমিল্লা সদর উপজেলার দিঘীরপাড় এলাকার ফজলে রাব্বি রিজভী, তার স্ত্রী আফসানা ও তাদের আড়াইবছর বয়সী ছেলে মো. রিশান।

এর আগে, সকাল পৌনে ৮টার দিকে উত্তরা ১১ নং সেক্টরের ১৮ নম্বর সড়কের ৭ তলা ভবনের ২য় তলায় এই আগুনের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের সদর দপ্তরের মিডিয়া থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সকাল ৮টার দিকে আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সর্ভিসের ২টি ইউনিট। এরপর ফায়ার সার্ভিস সদস্যদের চেষ্টায় ৮টা ২৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। পরে ১০টার দিকে আগুন পুরোপুরি নির্বাপন করা হয়। এ ঘটনায় ১৩ জনকে জীবিত উদ্ধার করে কুয়েত মৈত্রী হাসপাতালে পাঠানো হয় বলেও জানায় ফায়ার সার্ভিস।

কেকে/ আরআই


আরও সংবাদ   বিষয়:  উত্তরা   অগ্নিকাণ্ড   নিহত  
মতামত লিখুন:
Loading...
Loading...

রাজধানী- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close