সোমবার, ১৩ জুলাই ২০২৬,
২৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ জুলাই ২০২৬
শিরোনাম: বন্যার কবলে সাত জেলা : নিহত ৫৪, ছয় লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত      আদ-দ্বীন হাসপাতালের বিষয়ে পরিদর্শনের পর সিদ্ধান্ত : স্বাস্থ্যমন্ত্রী      ৪১৬ বছরপূর্তিতে বর্ণিল ‘ঢাকা উৎসব’, উদ্বোধনে প্রধানমন্ত্রী      ১৫ জুলাই সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণের নির্দেশ      সারা দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী      আগামী ৫ বছরে দেশে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী      দীর্ঘ হচ্ছে হামে মৃত্যুর মিছিল      
প্রিয় ক্যাম্পাস
রাবি ভর্তি পরীক্ষায় মোবাইল ফোন ব্যবহারের অভিযোগে আটক ২
ক্যাম্পাস প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৬ জানুয়ারি, ২০২৬, ৭:৩১ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় স্মার্টফোনের ব্যবহার করে উত্তর খোঁজার সময়ে দুই পরীক্ষার্থীকে আটক করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

শুক্রবার (১৬ জানুয়ারি) বেলা ১১টায় প্রথম শীফট পরীক্ষা চলাকালে জগদীশ চন্দ্র বসু কেন্দ্রের ১০২ নম্বর কক্ষে এবং দ্বিতীয় শিফটে  বিকেল সাড়ে ৩টায় রাবির রবীন্দ্র ভবনের ১৪৫ নম্বর কক্ষে এ ঘটনা ঘটে।

অভিযুক্তরা হলেন দিব্য জ্যোতি সাহা। তার বাসা ঢাকার সিদ্ধেশ্বরী। তবে স্থায়ী বাসা খুলনা। তার বাবার নাম ড. সাহা চঞ্চল কুমার। তিনি জনতা ব্যাংকের ডেপুটি জেনারেল ম্যানেজার। তার মাতা অল্পনা সাহা একজন গৃহিণী।

পরীক্ষা চলাকালে স্মার্টফোনে ‘ডিপসিক’ নামক এআই অ্যাপ ব্যবহার করে উত্তর খোঁজার সময় তিনি আটক হন। তবে মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেয়া হয়।

আরেকজন অভিযুক্ত হলেন মো. শামস আজমাইন।

তার বাবার নাম মো. রাশিদুল ইসলাম। তিনি নওগাঁ সদরের মুক্তির মোড় এলাকার বাসিন্দা।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর দপ্তর থেকে জানা যায়, বিকেল ৩টায় রাবির ‘সি’ ইউনিটের দ্বিতীয় শিফটের পরীক্ষা শুরু হওয়ার কিছু সময় পরে ওই শিক্ষার্থীর অস্বাভাবিক আচরণ লক্ষ করেন হলের পরিদর্শক।

তিনি দেখতে পান ওই শিক্ষার্থী মোবাইল ফোন ব্যবহার করে ৩টা ১৩ এবং ৩টা ২৩ মিনিটে দুটি আলাদা ছবি তোলেন।

ছবি দুটি রবিউল ইসলাম নামের একটি ফেসবুক আইডির মেসেঞ্জারে পাঠান। তার অস্বাভাবিক গতিবিধি পর্যবেক্ষণ করে কেন্দ্রের দায়িত্বে থাকা শিক্ষক তার কাছে মোবাইল ফোন পান। পরে প্রক্টর দপ্তর তাকে জিজ্ঞাসাবাদ করে। এরপর প্রক্টরের কার্যালয়ে তাকে নিয়ে আসা হয়।

বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর গিয়াসউদ্দিন বলেন, ‘প্রথম শিফটের পরীক্ষা চলাকালীন জগদীশ চন্দ্র বসু ভবনে একটি কেন্দ্রের পরিদর্শকরা এক পরীক্ষার্থীকে মোবাইল এবং এয়ারপডসহ আটক করেন। পরে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধি ও আইসিটি সেন্টারের বিশেষজ্ঞ এক সদস্য প্রাথমিক তদন্তে তার প্রশ্নপত্র একটি ছবি তোলার আলামত পায়। ছবিটি সেটি কোথাও পাঠানোর আলামত পাওয়া যায়নি। তবে প্রশ্নের ছবি দিয়ে ডিপসিক নামক একটি এআই ব্যবহার করে উত্তর খোঁজার চেষ্টার করছিলেন তিনি।’

আরেকজন সহকারী প্রক্টর সহযোগী অধ্যাপক আব্দুস সালাম বলেন, ‘দ্বিতীয় শিফটের পরীক্ষা চলাকালীন রবীন্দ্র ভবনে একটি কেন্দ্রের পরিদর্শকরা এক পরীক্ষার্থীকে মোবাইলসহ আটক করেন। পরে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর প্রতিনিধি ও আইসিটি সেন্টারের বিশেষজ্ঞ এক সদস্য প্রাথমিক তদন্তে তার প্রশ্নপত্রের ছবি তোলার আলামত পায়। ছবিটি রবিউল ইসলাম নামের একটি মেসেঞ্জারে তিনি পাঠিয়েছিলেন।’

এ বছরের ভর্তি পরীক্ষা দ্বিতীয়বারের মতো রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ছাড়াও ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রংপুর ও বরিশালে একযোগে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  রাবি   ভর্তি পরীক্ষা   মোবাইল  
মতামত লিখুন:
Loading...
Loading...

প্রিয় ক্যাম্পাস- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close