শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার      রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর      যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: মীর শাহে আলম      দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      
রাজধানী
মিরপুরে পরিত্যক্ত মার্কেটে যুবকের মাথা থেঁতলানো লাশ, দেহে আঘাতের চিহ্ন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬, ৯:০৮ এএম
নিহত সুমন

নিহত সুমন

ঢাকার মিরপুরে প্যারিস রোডে ঢাকা উত্তর সিটি করপোরেশনের পরিত্যক্ত মার্কেটের নিচতলা থেকে যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। দুই দিন আগে তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা পুলিশের। নিহতের মাথা থেঁতলানো ছিল। এছাড়াও দেহের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার (১৬ জানুয়ারি) দিবাগত রাতে দুর্গন্ধের সূত্র ধরে মার্কেটের নিচতলায় একটি লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে পুলিশে খবর দেন তারা।

জানা গেছে, মিরপুরের প্যারিস রোডে সিটি করপোরেশনের ছয় তলা মার্কেটটি দশ বছরের বেশি সময় ধরে পরিত্যক্ত। 

এক প্রত্যক্ষদর্শী গণমাধ্যমকে বলেন, ‘আমি এখানে লাশ দেখে ৯৯৯-এ কল দিই। খবর পেয়ে পুলিশ আসার পর সেনাবাহিনীর জন্য অপেক্ষা করা হয়। পরে সেনাবাহিনী এলে যৌথভাবে ভেতরে টিম পাঠিয়ে সার্চ করে নিশ্চিত হয় যে, সেটা মানুষেরই লাশ।’

পুলিশ জানিয়েছে, নিহত ব্যক্তির নাম সুমন। মিরপুরের একটি মার্কেটে মোবাইল সার্ভিসিংয়ের দোকানে কাজ করতেন। ১২ জানুয়ারি থেকে নিখোঁজ ছিলেন তিনি।

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আমগীর জাহান বলেন, ‘নিহত সুমনের বাড়ি বরিশালের মুলাদিতে। আমরা পরবর্তী তদন্তের মাধ্যমে অল্প সময়ের মধ্যে বিস্তারিত বের করতে সক্ষম হবো বলে আশা করছি।’
 
হত্যাকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে নিহতের আত্মীয়স্বজন। তারা জানান, সুমনের সাথে কারো শত্রুতা ছিল না।

সুমনের এক আত্মীয় জানান, সারারাত পরিবারে লোকজন তাকে কল করেছেন, কিন্তু তিনি কল রিসিভ করেননি। ভোররাত সোয়া চারটার দিকে ফোন অটোমেটিক বন্ধ হয়ে যায়। তারপর আমরা থানায় গিয়ে সাধারণ জায়েরি (জিডি) করি।

সুমন খুবই নিরীহ এবং শান্ত স্বভাবের মানুষ ছিলেন বলেও জানান তিনি।

এর আগেও একাধিকবার সিটি করপোরেশনের পরিত্যক্ত মার্কেটটিতে খুনের ঘটনা ঘটেছে বলে জানান এলাকাবাসী। স্থানীয় এক নারী বলেন, প্রত্যেক বছর এখানে মানুষ মারা যায়।

অপরাধ ঠেকাতে দ্রুত মার্কেটটি সংস্কার অথবা ভেঙে ফেলার দাবি জানান স্থানীয়রা।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  মিরপুরে পরিত্যক্ত মার্কেট   যুবকের লাশ   আঘাতের চিহ্ন  
মতামত লিখুন:
Loading...
Loading...

রাজধানী- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close