শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: মীর শাহে আলম      দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      
রাজধানী
আল্টিমেটাম দিয়ে সড়ক ছাড়লেন অটোরিকশা চালকরা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬, ২:২৬ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

“আগামী ৩০ জানুয়ারির মধ্যে ঢাকার দুই সিটি কর্পোরেশনকে লিথিয়াম ব্যাটারিচালিত রিকশা বিক্রির বন্ধের নির্দেশ দিতে হবে। তা না হলে, ১ ফেব্রুয়ারি ঢাকার দুই সিটি কর্পোরেশনের ভবন ঘেরাও করা হবে”—এমন আল্টিমেটাম দিয়ে সড়ক ছেড়েছেন ব্যাটারিচালিত রিকশা চালকরা।

সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে এই দাবিতে উত্তর বাড্ডা থেকে একটি মিছিল নিয়ে রামপুরা ব্রিজে যাওয়ার পর তাদের কর্মসূচি শেষ হয়। এর আগে তারা এই আল্টিমেটাম দেন।

সরেজমিনে দেখা যায়, তারা সড়ক ছেড়ে দিলে সকাল সাড়ে ৯টা থেকে বন্ধ থাকা কুড়িল-রামপুরা সড়কে যান চলাচল শুরু হয়।

সড়ক ছাড়ার আগে আন্দোলনকারীরা বলেন, আগামী ৩০ জানুয়ারি পর্যন্ত আমরা দুই সিটি কর্পোরেশনকে সময়সীমা দিয়েছি। এর মধ্যে তারা ওই অটোরিকশা বিক্রি বন্ধের ব্যবস্থা করবেন। তা না হলে আমরা ১ ফেব্রুয়ারি দুই সিটি কর্পোরেশন ভবন ঘেরাও করব এবং আমাদের দাবি মানা না পর্যন্ত আমরা সেখান থেকে উঠবো না।

ডিএমপির বাড্ডা থানার অফিসার ইনচার্জ (ওসি) নাসিরুল আমিন বলেন, “আন্দোলনকারীরা রাস্তা ছেড়ে চলে গেছে, যান চলাচলর স্বাভাবিক হয়েছে। তারা উত্তর বাড্ডা থেকে একটি মিছিল নিয়ে রামপুরা ব্রিজে গিয়ে কর্মসূচি শেষ করে।”

কেকে/ আরআই


আরও সংবাদ   বিষয়:  আল্টিমেটাম   অটোরিকশা চালক  
মতামত লিখুন:
Loading...
Loading...

রাজধানী- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close