শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর      ● মারা গেছেন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী      ● দেশে ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেছে ২৫০ জনের      ● হামে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু      ● ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত      ● সেপ্টেম্বরে ৩ শতাংশ বাড়ল রেমিট্যান্স      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      
রাজধানী
আকাশ নীলা হাউজিং পরিদর্শনে শীর্ষ কর্মকর্তারা
নিজাম উদ্দিন
প্রকাশ: সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬, ৩:২২ পিএম আপডেট: ১৯.০১.২০২৬ ৪:২৬ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

তুরাগ নদীর পাড়ে নির্মিত আকাশ নীলা ওয়েস্টার্ন সিটি হাউজিং পরিদর্শন করেছেন প্রতিষ্ঠানটির শীর্ষ কর্মকর্তারা।

সোমবার (১৯ জানুয়ারি) এই পরিদর্শন কার্যক্রমে হাউজিং প্রকল্পের সার্বিক ব্যবস্থাপনা, নিরাপত্তা এবং পরিবেশের মান মূল্যায়ন করা হয়।

হাউজিং কর্তৃপক্ষ জানায়, ২০০১ সালে প্রতিষ্ঠিত এই প্রকল্পে বর্তমানে প্রায় ২৫ শত প্লট প্রস্তুত রয়েছে। এখানে ২ কাঠা থেকে শুরু করে ১০ কাঠা পর্যন্ত বিভিন্ন আকারের প্লট রয়েছে। বিশেষ করে ৩, ৪, ৫, ৭ ও ৮ কাঠার প্লটগুলো মধ্যবিত্ত পরিবারের জন্য তুলনামূলক কম মূল্যে ক্রয় করা সম্ভব।

এদিকে, প্রকল্পে নিরাপত্তার বিষয়েও বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। হাউজিং প্রকল্পটি ঢাকার মোহাম্মদপুর, ধানমন্ডি, লালমাটিয়া ও সংসদ ভবন থেকে মাত্র ৩–৪ কিলোমিটার দূরে অবস্থিত, যা যোগাযোগের দিক থেকে সুবিধাজনক বলে জানানো হয়েছে।

পরিদর্শনে উপস্থিত ছিলেন ওয়েস্টার্ন সিটি হাউজিংয়ের চেয়ারম্যান খন্দকার জিল্লুর রহমান, আরগন গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ আবু বকর মিয়া, মোহাম্মদপুর কৃষি মার্কেটের সভাপতি মো. মামুন হোসেন, সুরুজ মিয়া, দেলোয়ার হোসেন, মো. করিম, মিজান আব্বাস প্রমুখ।

প্লট মালিকগণ পরিদর্শন শেষে অতিথিরা প্রকল্পটির পরিবেশ, নিরাপত্তা এবং ব্যবস্থাপনার প্রশংসা করেন।

কেকে/ আরআই


আরও সংবাদ   বিষয়:  হাউজিং   পরিদর্শন   শীর্ষ কর্মকর্তা  
মতামত লিখুন:
Loading...
Loading...

রাজধানী- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close