সোমবার, ১৩ জুলাই ২০২৬,
২৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ জুলাই ২০২৬
শিরোনাম: সারা দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী      আগামী ৫ বছরে দেশে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী      দীর্ঘ হচ্ছে হামে মৃত্যুর মিছিল      ডুবল ঢাকা ভুগল মানুষ      ব্যাংককের বারে ভয়াবহ আগুন, নিহত অন্তত ২৭ জন      একদিনের সফরে বরিশালের পথে প্রধানমন্ত্রী      রাজধানীতে জলাবদ্ধতা      
রাজধানী
অনিয়ম টপটেন, এপেক্স, বে ও স্টার ফার্নিচারে, অস্বাস্থ্যকর পরিবেশ কাচ্চিভাই হোটেলে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬, ৩:৫১ পিএম আপডেট: ১৯.০১.২০২৬ ৩:৫৪ পিএম
ছবি: খোলা কাগজ

ছবি: খোলা কাগজ

ট্রেড লাইসেন্স ও বিজ্ঞাপন লাইসেন্স না থাকা, লাইসেন্স হালনাগাদ না করা ও খাবার হোটেলে অস্বাস্থ্যকর পরিবেশসহ বিভিন্ন অনিয়মের কারণে বিশেষ অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রায় ১৫টি প্রতিষ্ঠান থেকে মোট এক লাখ ৮০ হাজার টাকা জরিমানা আদায় করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) রাজস্ব বিভাগ।

রোববার (১৮ জানুয়ারি) সকালে ঢাকার মোহাম্মদপুর রিং রোড ও আদাবর এলাকায় ডিএনসিসির ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজ উপস্থিত ছিলেন।

এ সময় মোহাম্মদ এজাজ বলেন, ‘অনেক প্রতিষ্ঠান ট্রেড লাইসেন্স হালনাগাদ করেননি অথবা তা প্রদর্শন করতে পারেননি। এ কারণে তাদের জরিমানা করা হচ্ছে। এছাড়া এসব এলাকায় অধিকাংশ প্রতিষ্ঠান অনুমোদনের বাইরে বিলবোর্ড স্থাপন করেছে। আমরা সেগুলোর নতুন করে প্রাক্কলন করছি এবং আইন অনুযায়ী কর আরোপ করছি।’

তিনি আরও বলেন, ‘শহরের বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো নিয়মিত ও সঠিকভাবে বিজ্ঞাপন কর পরিশোধ করলে নগর উন্নয়ন ও নাগরিক সেবা প্রদানে আর্থিক সংকট সৃষ্টি হবে না। অবৈধ বিজ্ঞাপন প্রতিরোধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চালানো হবে।’

অভিযানকালে টপটেন, এপেক্স, বে ও স্টার ফার্নিচারসহ বিভিন্ন প্রতিষ্ঠানে ট্রেড লাইসেন্স ও বিজ্ঞাপন লাইসেন্স সংক্রান্ত অনিয়ম পরিলক্ষিত হয়। এ সময় কাচ্চিভাই খাবার হোটেলে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও সংরক্ষণের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি প্রতিষ্ঠানটির ট্রেড লাইসেন্স জব্দ করে হোটেলটি সিলগালা করা হয়।

অভিযানে দেখা যায়, অভিযুক্ত প্রায় সব প্রতিষ্ঠানই অনুমোদনের অতিরিক্ত আকারের সাইনবোর্ড ও বিলবোর্ড ব্যবহার করছে। এসব প্রতিষ্ঠানের স্থাপিত সাইনবোর্ড ও বিলবোর্ড নতুন করে পরিমাপ করে বিধি অনুযায়ী কর নির্ধারণ করা হয়।

নতুন ধার্যকৃত কর আদায়ের জন্য সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানকে চলতি সপ্তাহের মধ্যেই নোটিস দেয়া হবে।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  অনিয়ম   টপটেন   এপেক্স   বে   স্টার ফার্নিচার   অস্বাস্থকার পরিবেশ   কাচ্চিভাই হোটেল  
মতামত লিখুন:
Loading...
Loading...

রাজধানী- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close