সোমবার, ১৩ জুলাই ২০২৬,
২৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ জুলাই ২০২৬
শিরোনাম: আদ-দ্বীন হাসপাতালের বিষয়ে পরিদর্শনের পর সিদ্ধান্ত : স্বাস্থ্যমন্ত্রী      ৪১৬ বছরপূর্তিতে বর্ণিল ‘ঢাকা উৎসব’, উদ্বোধনে প্রধানমন্ত্রী      ১৫ জুলাই সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণের নির্দেশ      সারা দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী      আগামী ৫ বছরে দেশে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী      দীর্ঘ হচ্ছে হামে মৃত্যুর মিছিল      ডুবল ঢাকা ভুগল মানুষ      
রাজধানী
সড়কে শৃঙ্খলা ফেরাতে ই-টিকেটিং চালুর সিদ্ধান্ত
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬, ২:১১ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ঢাকা মহানগর ও শহরতলি এলাকায় গণপরিবহনকে আরও সুশৃঙ্খল ও আধুনিক করার উদ্যোগ নিয়েছে ঢাকা পরিবহন মালিক সমিতি। এই উদ্যোগে কাউন্টারভিত্তিক এবং ই-টিকিটিং পদ্ধতিতে বাস পরিচালনার পরিকল্পনা করা হচ্ছে, যা ডিএমপি ট্রাফিক বিভাগের সঙ্গে সমন্বয় করে বাস্তবায়িত হবে।

সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, সব বাস নির্ধারিত স্টপেজে যাত্রী ওঠানামা করবে। সব যাত্রীকে মোবাইল অ্যাপ বা ডিভাইসের মাধ্যমে ই-টিকিট সংগ্রহ করে বাসে উঠতে হবে। এই পদ্ধতিতে সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি আদায় করা হবে না।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিএমপির অতিরিক্ত কমিশনার (প্রশাসন) মো. সরওয়ার।

তিনি বলেন, ‘ঢাকা শহরে যানজট নিরসনে নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে ডিএমপি। এরই ধারাবাহিকতায় ই-টিকিট সিস্টেম উদ্বোধন হচ্ছে, যা আগামী সপ্তাহে চালু হবে। এর ফলে বাসযাত্রী, মালিক, শ্রমিক ও ঢাকাবাসী উপকৃত হবে।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডিএমপির অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) আনিছুর রহমান। এ ছাড়াও বক্তব্য দেন ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক সাইফুল আলম, ঢাকা জেলা সড়ক পরিবহন যানবাহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আবুল কাশেম, আরবান মুভ টেক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জুনায়েদ আবদুল্লাহ প্রমুখ।

ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক বলেন, ‘এই পদ্ধতি কার্যকর হলে রাস্তায় যানজট কমবে। বন্ধ হবে অসম প্রতিযোগিতায় গাড়ি চলাচল। দুর্ঘটনা কমিয়ে যাত্রীদের চলাচলে নিরাপত্তা, আরাম, সুযোগ-সুবিধা নিশ্চিত হবে। গাড়ি থেকে চাঁদাবাজিও বন্ধ হবে। ঢাকা শহর ও শহরতলি রুটে চলাচলরত বাস সার্ভিস গত ১৬ বছর ধরে চরম বিশৃঙ্খলার মধ্যে রয়েছে।’

অনুষ্ঠানে বিভিন্ন পদমর্যাদার ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা, পরিবহন মালিক সমিতির নেতা, আরবান মুভ টেক লিমিটেডের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কেকে/এলএ



আরও সংবাদ   বিষয়:  সড়ক   শৃঙ্খলা   টিকেটিং   সিদ্ধান্ত  
মতামত লিখুন:
Loading...
Loading...

রাজধানী- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close