রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
রাজধানী
বিমানবন্দর ও গুলশান-বনানীতে হর্ন বাজালেই কঠোর ব্যবস্থা ডিএমপির
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬, ২:৫৪ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ও আশপাশের নীরব এলাকায় হর্ন বাজানো নিয়ে কড়াকড়ি আরোপ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এসব এলাকায় নিষেধাজ্ঞা অমান্য করলে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। এ নিষেধাজ্ঞার আওতায় গুলশান, বনানী, বারিধারা ও নিকেতন এলাকাও রয়েছে।

সোমবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো বার্তায় ডিএমপির পক্ষ থেকে এই নির্দেশনা দেওয়া হয়।

ডিএমপি জানিয়েছে, ঢাকা উত্তর সিটি করপোরেশন কর্তৃক হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা এবং এর উত্তর-দক্ষিণে দেড় কিলোমিটার (উত্তরা স্কলাস্টিকা স্কুল থেকে হোটেল ‘লা মেরিডিয়ান’ পর্যন্ত) এলাকাকে গত বছরের সেপ্টেম্বর থেকে ‘নীরব এলাকা’ ঘোষণা করা হয়েছে।

সড়ক পরিবহন আইন-২০১৮ এবং নবঘোষিত ‘শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা-২০২৫’ অনুযায়ী, নীরব এলাকায় হর্ন বাজানো একটি দণ্ডনীয় অপরাধ। এই অপরাধে সর্বোচ্চ ১০ হাজার টাকা জরিমানা অথবা ৩ মাসের কারাদণ্ড (অথবা উভয় দণ্ড) হতে পারে।

নতুন বিধিমালা অনুযায়ী, শব্দদূষণকারীদের বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে জরিমানা আরোপের ক্ষমতা পুলিশকে প্রদান করা হয়েছে।

ডিএমপির বার্তায় স্পষ্ট করা হয়েছে, ঘোষিত নীরব এলাকাগুলোতে শান্ত পরিবেশ বজায় রাখতে ট্রাফিক বিভাগ নিয়মিত তদারকি করবে। কেউ আইন লঙ্ঘন করে হর্ন বাজালে তার বিরুদ্ধে কোনও শিথিলতা প্রদর্শন করা হবে না।

শহরের প্রাণকেন্দ্রে শব্দদূষণ কমিয়ে জনস্বাস্থ্য রক্ষা এবং পরিবেশ সুরক্ষায় ডিএমপির এই অভিযান ও নজরদারি অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

কেকে/এলএ



আরও সংবাদ   বিষয়:  বিমানবন্দর   গুলশান   বনানী   ডিএমপি  
মতামত লিখুন:
Loading...
Loading...

রাজধানী- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close