শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● সেপ্টেম্বরে ৩ শতাংশ বাড়ল রেমিট্যান্স      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      ● হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৪      
রাজধানী
ঢাকা উত্তর সিটিতে আসছে বাড়িভাড়া নির্দেশনা
মোহাম্মদ আলী
প্রকাশ: মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬, ৩:৫৫ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ভাড়াটিয়া ও বাড়িওয়ালাদের অধিকার সুরক্ষা এবং পারস্পরিক বৈষম্য দূর করার উদ্যোগ নিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। ডিএনসিসির আওতাধীন এলাকায় বাড়িভাড়া সংক্রান্ত দীর্ঘদিনের অনিয়ম, ভাড়াবৃদ্ধি ও ভাড়াটিয়া-বাড়িওয়ালা বিরোধ নিরসনে আসছে নতুন নির্দেশনা।

ভাড়াটিয়া ও বাড়িওয়ালাদের অধিকার নিশ্চিত করতে বাড়িভাড়া নিয়ন্ত্রণ আইন ১৯৯১ বাস্তবায়নের লক্ষ্যে একটি নির্দেশিকা প্রস্তুত করেছে ডিএনসিসি। এ নির্দেশিকা বাস্তবায়ন হলে বাড়িওয়ালা কর্তৃক ভাড়াটিয়াদের হয়রানি কিছুটা কমবে বলে মনে করছেন সিটির নাগরিকরা।

সংশ্লিষ্টরা বলছেন, বাড়িওয়ালাদের ইচ্ছেমতো ভাড়া বৃদ্ধি ও অযৌক্তিক চাপের কারণে ভাড়াটিয়ারা দীর্ঘদিন ধরে ভোগান্তির শিকার হয়ে আসছেন। অনেক ক্ষেত্রে কোনো লিখিত চুক্তি ছাড়াই ভাড়া বাড়ানো বা হঠাৎ উচ্ছেদের হুমকি দেওয়া হলেও কার্যকর কোনো প্রতিকার ছিল না। বাড়িভাড়া সংক্রান্ত সিটি করপোরেশনের নির্দেশনা বাস্তবায়ন হলে এসব সমস্যার কিছুটা সমাধান হতে পারে।

ডিএনসিসি সূত্র জানায়, বাড়িভাড়া নির্ধারণ, ভাড়া বৃদ্ধি, ভাড়াটিয়া উচ্ছেদসহ বিভিন্ন বিষয়ে বিদ্যমান জটিলতা নিরসনে এ নির্দেশিকা সহায়ক হবে। এর মাধ্যমে বাড়িওয়ালা ও ভাড়াটিয়া উভয়পক্ষের জন্য একটি সুস্পষ্ট ও কার্যকর কাঠামো তৈরি হবে বলে আশা করা হচ্ছে।

এ নিয়ে করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা মো. জোবায়ের হোসেন বলেন, “প্রস্তুতকৃত নির্দেশিকাটি মঙ্গলবার (২০ জানুয়ারি) নগর ভবনে সংবাদ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে উপস্থাপন করবেন করপোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ।”

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  ঢাকা   বাড়িভাড়া   নির্দেশনা  
মতামত লিখুন:
Loading...
Loading...

রাজধানী- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close