শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      ● হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৪      ● সংরক্ষিত আসন-২৩ শূন্য ঘোষণা      ● অরাজকতা সৃষ্টির পাঁয়তারায় কিছু দল : প্রধানমন্ত্রী      
রাজধানী
আজ রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ থাকবে
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬, ৮:৩১ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

রাজধানীতে নিত্যপ্রয়োজন কিংবা কেনাকাটার প্রয়োজনে প্রতিদিনই অনেককে বিভিন্ন মার্কেট ও শপিংমলে যেতে হয়। তবে নির্দিষ্ট এলাকার সাপ্তাহিক বন্ধের দিন জানা না থাকলে বিড়ম্বনায় পড়তে হতে পারে।

তাই রাজধানীর বাসিন্দাদের সুবিধার্থে আজ (২০ জানুয়ারি) কোন কোন এলাকায় দোকানপাট ও মার্কেট বন্ধ থাকবে, তা তুলে ধরা হলো।

আজ বন্ধ থাকবে রাজধানীর যেসব এলাকার দোকানপাট— কাঁঠালবাগান, হাতিরপুল, মানিক মিয়া অ্যাভিনিউ, রাজাবাজার, মণিপুরিপাড়া, তেজকুনীপাড়া, ফার্মগেট, কাওয়ান বাজার, নীলক্ষেত, কাঁটাবন, এলিফ্যান্ট রোড, শুক্রাবাদ, সোবহানবাগ, ধানমন্ডি, হাজারীবাগ, জিগাতলা, রায়েরবাজার, পিলখানা ও লালমাটিয়া।

এছাড়া বন্ধ থাকবে রাজধানীর বেশ কয়েকটি জনপ্রিয় শপিংমল ও মার্কেট। এর মধ্যে রয়েছে— বসুন্ধরা সিটি, মোতালিব প্লাজা, ইস্টার্ন প্লাজা, সেজান পয়েন্ট, নিউ মার্কেট, চাঁদনী চক, চন্দ্রিমা মার্কেট, গাউসিয়া, ধানমন্ডি হকার্স মার্কেট, বদরুদ্দোজা মার্কেট, প্রিয়াঙ্গন শপিং সেন্টার, গাউসল আজম মার্কেট, রাইফেলস স্কয়ার, অর্চিড পয়েন্ট, ক্যাপিটাল মার্কেট, ধানমন্ডি প্লাজা, মেট্রো শপিং মল, প্রিন্স প্লাজা, রাপা প্লাজা, কাওয়ান বাজার ডিআইটি মার্কেট ও অর্কিড প্লাজা।

তবে অন্যান্য এলাকায় অবস্থিত মার্কেট ও দোকানপাট স্বাভাবিক নিয়মে খোলা থাকবে। কেনাকাটায় ভোগান্তি এড়াতে নির্দিষ্ট এলাকায় যাওয়ার আগে সংশ্লিষ্ট মার্কেটের সাপ্তাহিক বন্ধের দিন জেনে নেওয়ার পরামর্শ দিয়েছেন ব্যবসায়ীরা।

কেকে/ আরআই


আরও সংবাদ   বিষয়:  রাজধানী   মার্কেট বন্ধ  
মতামত লিখুন:
Loading...
Loading...

রাজধানী- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close