রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: ডেঙ্গু প্রতিরোধ ও সাংগঠনিক পুনর্গঠনে জোর বিএনপির      হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, সর্বমোট প্রাণহানি ১০১৯      শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার      রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর      যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: মীর শাহে আলম      দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      
রাজধানী
জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে রাজধানীতে মাদ্রাসা ও এতিমখানায় শীতবস্ত্র বিতরণ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬, ১১:৪৮ পিএম আপডেট: ২০.০১.২০২৬ ১১:৫১ পিএম
ছবি: খোলা কাগজ

ছবি: খোলা কাগজ

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে রাজধানীর দুইটি মাদ্রাসা ও এতিমখানায় শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (২০ জানুয়ারি) সন্ধ্যার পর রাজধানীর মহাখালী এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কর্মসূচির প্রথম পর্বে সন্ধ্যা ছয়টায় মহাখালী ওয়্যারলেস গেটের টিএনটি মাঠ সংলগ্ন জামিয়া কাশিমিয়া টিঅ্যান্ডটি কলোনী মাদ্রাসায় শীতবস্ত্র বিতরণ করা হয়। পরে রাত সোয়া আটটায় মহাখালী দারুল উলুম হামিদিয়া মাদ্রাসা, এতিমখানা ও লিল্লাহ বোর্ডিংয়ে দ্বিতীয় পর্বের কার্যক্রম অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক প্রফেসর ডা. ফরহাদ হালিম ডোনার। 

অনুষ্ঠানে তিনি বলেন, ‘শহীদ জিয়াউর রহমান আজীবন সাধারণ মানুষের কল্যাণে কাজ করেছেন। তার জন্মবার্ষিকীতে অসহায় ও এতিমদের পাশে দাঁড়ানোই ফাউন্ডেশনের মূল উদ্দেশ্য।’

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ) নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার, জেডআরএফের পরিচালক ও বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম, জেডআরএফের অধ্যাপক ড. আবদুল করিম, অধ্যাপক ড. সোহাগ আউয়াল, অধ্যাপক ড. আব্দুল করিম, কৃষিবিদ শফিউল আলম দিদার, সাংবাদিক সাঈদ খান প্রমুখ।

অনুষ্ঠান শেষে মাদ্রাসা কর্তৃপক্ষ ও শিক্ষার্থীরা এই মানবিক উদ্যোগের জন্য জিয়াউর রহমান ফাউন্ডেশনকে ধন্যবাদ জানান।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  জিয়াউর রহমানের জন্মবার্ষিকী   মহাখালী   মাদ্রাসা   এতিমখানায় শীতবস্ত্র বিতরণ  
মতামত লিখুন:
Loading...
Loading...

রাজধানী- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close