রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: ভূরুঙ্গামারীতে গুদাম ভেঙে ১০ হাজার কেজি সার নিয়ে গেলেন কৃষকরা      পদ্মা ব্যাংকের সাবেক এমডিসহ ১০ জনের বিরুদ্ধে মামলার অনুমোদন      বঙ্গভবনে কার্যক্রম শুরু করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল      ছাদে ইয়াবা সেবনে বাধা দেওয়ায় স্কুলশিক্ষকসহ চারজনকে হত্যা      সাংবিধানিক নিয়মেই হবে স্থানীয় সরকার নির্বাচন : স্থানীয় সরকারমন্ত্রী      বঙ্গভবনে উঠেছেন নতুন রাষ্ট্রপতি      নৌ ও বিমানবাহিনী নির্বাচনি পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী      
রাজধানী
ভাটারা থানা পুলিশের মোটরসাইকেল উদ্ধারসহ চার চোর গ্রেপ্তার
প্রকাশ: বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬, ২:৪০ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ঢাকার ভাটারা থানার গ্যারেজ থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধারসহ আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২০ জানুয়ারি) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারকৃতরা হলেন ইব্রাহিম (২৮), রহমতুল্লাহ (২২) ও গ্রেপ্তার অন্য দুইজন অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় নাম প্রকাশ করা হয়নি।

মুহাম্মদ তালেবুর রহমান বলেন, ‘গত ১০ জানুয়ারি ভাটারা থানার গ্যারেজ থেকে একটি মোটরসাইকেল চুরি হয়। এ ঘটনায় ভাটারা থানায় একটি চুরির মামলা রুজু করা হয়। থানা পুলিশ মামলাটি তদন্তকালে সিসিটিভি বিশ্লেষণ, গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় চুরির ঘটনায় জড়িতদের অবস্থান সনাক্ত করে। মঙ্গলবার দুপুর আনুমানিক দুপুরে  ব্রাহ্মণবাড়ীয়া জেলার বাঞ্চারামপুর মরিচাকান্দি ঘাট এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।

‘গ্রেপ্তার আন্তঃজেলা চোরাই মোটরসাইকেল চোর চক্রের সক্রিয় সদস্য। তারা এ ধরনের অপরাধে জড়িত থাকার কথা স্বীকার করেছে।’

পুলিশ সূত্রে জানা গেছে, চুরি হওয়া মোটরসাইকেলটি একজন পুলিশ সদস্যের।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  ভাটারা থানা   পুলিশের মোটরসাইকেল উদ্ধার   চোর গ্রেপ্তার  
মতামত লিখুন:
Loading...
Loading...

রাজধানী- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close