শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      ● হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৪      ● সংরক্ষিত আসন-২৩ শূন্য ঘোষণা      ● অরাজকতা সৃষ্টির পাঁয়তারায় কিছু দল : প্রধানমন্ত্রী      
প্রিয় ক্যাম্পাস
অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্যের যোগদান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬, ৭:১৭ পিএম
ছবি : খোলা কাগজ

ছবি : খোলা কাগজ

অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ (এএইউবি)-এর উপাচার্য হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন এয়ার ভাইস মার্শাল মো. মোস্তাফিজুর রহমান। 

বুধবার (২১ জানুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

দায়িত্ব গ্রহণ করে তিনি সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেছেন এবং এএইউবিকে বিমান চলাচল ও মহাকাশ গবেষণা একটি উৎকর্য প্রতিষ্ঠানে পরিণত করতে সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে সকল কার্যক্রম পরিচালনার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান।

এয়ার ভাইস মার্শাল মো. মোস্তাফিজুর রহমান একজন দক্ষ বৈমানিক হিসেবে তিন দশকেরও বেশি সময় ধরে বিমান উড্ডয়ন, পরিকল্পনা, পরিচালনা ও নিরাপত্তা সংশ্লিষ্ট কর্মকান্ডে যুক্ত ছিলেন। তিনি বাংলাদেশ বিমান বাহিনীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালনকালে সামগ্রিক পেশাগত সক্ষমতা বৃদ্ধি, সৃষ্টিশীলতা ও উদ্ভাবনী ক্ষেত্রে সকলকে অনুপ্রেরণা যুগিয়েছেন। 

শিক্ষাজীবনে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি (এরোনটিকস); জাতীয় বিশ্ববিদ্যালয় বাংলাদেশ থেকে মাস্টার্স ইন ডিফেন্স স্টাডিজ; মাদ্রাজ বিশ্ববিদ্যালয়, ভারত এবং ন্যাশনাল ডিফেন্স কলেজ, পাকিস্তান থেকে এমএসসি এবং বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস থেকে এমফিল ডিগ্রি অর্জন করেন। 

কর্মজীবনে তিনি ডাইরেক্টিং স্টাফ হিসেবে ডিফেন্স সার্ভিস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ, মিরপুর এবং আর্মড ফোর্সেস ওমান কোর্স, এনডিসি-তে দায়িত্ব পালন করেন। বাংলাদেশ বিমান বাহিনীতে তিনি বিমান সচিব, পরিচালক পরিকল্পনা পরিদপ্তর, পরিচালক উড্ডয়ন নিরাপত্তা পরিদপ্তন এবং আর্মড ফোর্সেস ডিভিশন-এ মহাপরিচালক (প্রশিক্ষণ) হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। 

কর্মক্ষেত্রে তার উল্লেখযোগ্য অবদানের জন্য তিনি জাতিসংঘের বিভিন্ন পদকসহ বিমান বাহিনীর বিশিষ্ট সেনা পদক (বিএসপি) এবং গৌরবোজ্জ্বল উড্ডয়ন পদক (জিইউপি) অর্জন করেছেন। অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ (এএইউবি)-এর উপাচার্য হিসেবে যোগদানের আগে তিনি ন্যাশনাল ডিফেন্স কলেজ (এনডিসি)-এ সিনিয়র ডাইরেক্টিং স্টাফ হিসেবে কর্মরত ছিলেন।

কেকে/এজে


আরও সংবাদ   বিষয়:  অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়   নতুন উপাচার্য  
মতামত লিখুন:
Loading...
Loading...

প্রিয় ক্যাম্পাস- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close