শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      ● হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৪      ● সংরক্ষিত আসন-২৩ শূন্য ঘোষণা      ● অরাজকতা সৃষ্টির পাঁয়তারায় কিছু দল : প্রধানমন্ত্রী      
রাজধানী
ঢাকা-১৩ আসনে কলস প্রতীকের স্বতন্ত্র প্রার্থী সোহেল রানা
মোহাম্মদপুর (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬, ৮:০৯ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ঢাকা-১৩ আসনে সেবার রাজনীতি প্রতিষ্ঠার প্রত্যয় ব্যক্ত করেছেন কলস প্রতীকের স্বতন্ত্র প্রার্থী সোহেল রানা। তিনি বলেন, ‘জনপ্রতিনিধি হবে জনগণের সেবক, মালিক নয়। অপরাধ নয়—যুবসমাজের জন্য কর্মসংস্থানই হবে তার রাজনীতির মূল লক্ষ্য।’

বুধবার (২১ জানুয়ারি) মোহাম্মদপুরের মোহনপুর হক সাহেবের মোড়, ১/এ/২ শ্যামলী এলাকায় নিজ নির্বাচনি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

ঢাকা-১৩ (মোহাম্মদপুর–আদাবর–শেরেবাংলা নগর) আসনে স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী ও সমাজসেবক সোহেল রানা বলেন, “এই ঐতিহ্যবাহী জনপদ আজ ভয় ও আতঙ্কের নগরীতে পরিণত হয়েছে। মোহাম্মদপুর, আদাবর ও শেরেবাংলা নগর এক সময় রাজা-বাদশাদের এলাকা ছিল। কিন্তু বর্তমানে এখানে নাগরিক নিরাপত্তা চরম সংকটে। চাঁদাবাজি, ছিনতাই ও মাদকের অভিশাপ থেকে মানুষকে মুক্ত করতেই তিনি ব্যবসার রাজনীতির বদলে সেবার রাজনীতি প্রতিষ্ঠা করতে চান। একটি সুন্দর নগরী উপহার দিতে চান ১৩ আসনের বাসিন্দাদের।”

তিনি বলেন, “আমি আসমান থেকে নয়, জমিন থেকে রাজনীতি করতে এসেছি। গত এক দশক ধরে পথশিশু ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে কাজ করছি। সেই অভিজ্ঞতা থেকেই জাতীয় সংসদে গিয়ে মানুষের পক্ষে কথা বলার সিদ্ধান্ত নিয়েছি।”

এলাকার বর্তমান পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, নাগরিক নিরাপত্তাহীনতা, জলাবদ্ধতা, যানজট ও অপশাসনে ঢাকা-১৩ আসন জর্জরিত। নির্বাচিত হলে তরুণদের কর্মসংস্থান সৃষ্টি, নারীদের নিরাপত্তা নিশ্চিতকরণ, মাদক নির্মূল এবং চাঁদাবাজ ও সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্য গড়ে তোলাকে অগ্রাধিকার দেবেন তিনি।

ভোটারদের প্রতি আহ্বান জানিয়ে সোহেল রানা বলেন, “কলস শুধু একটি প্রতীক নয়, এটি মানবিক রাজনীতির প্রতীক। ভোটাররা যদি নির্ভয়ে ভোট দিতে পারেন, তবে ঢাকা-১৩ আসনে পরিবর্তনের সূচনা হবে।”

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  ঢাকা-১৩ আসন   কলস প্রতীক   স্বতন্ত্র প্রার্থী   সোহেল রানা  
মতামত লিখুন:
Loading...
Loading...

রাজধানী- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close