রোববার, ২ আগস্ট ২০২৬,
১৮ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২ আগস্ট ২০২৬
শিরোনাম: দুবাইয়ের জেল থেকে মুক্তি পেলেন বেনজীর      ঢাকার চারপাশের নৌ-পথ সচলের নির্দেশ প্রধানমন্ত্রীর      ঢাকা ওয়াসার নতুন চেয়ারম্যান পানি বিশেষজ্ঞ ড. সব্বির মোস্তফা খান      ভোজ্যতেলের দাম বাড়াতে সরকারকে চাপ ব্যবসায়ীদের      আগস্টেই যোগদানের দাবিতে শাহবাগে সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের কর্মসূচি      পরিস্থিতি অনুকূলে এলে রোহিঙ্গা প্রত্যাবাসন : মিয়ানমারের রাষ্ট্রদূত      সরবরাহ কম থাকায় সারা দেশে তীব্র গ্যাস-সংকট      
দেশজুড়ে
ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনে উন্নয়ন ও সুশাসনের প্রতিশ্রুতি বিএনপি প্রার্থীর
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬, ৯:৩৭ পিএম আপডেট: ২১.০১.২০২৬ ৯:৪১ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর উপজেলার ৮টি ইউনিয়ন) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী, কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল তার ১৯ দফা নির্বাচনি ইশতেহার ঘোষণা করেছেন।

বুধবার (২১ জানুয়ারি) বিকেলে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ ইশতেহার তুলে ধরেন। ইশতেহারে সদর ও বিজয়নগর এলাকার সার্বিক উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষা ও স্বাস্থ্য খাতের উন্নয়ন এবং সুশাসন প্রতিষ্ঠার অঙ্গীকার করা হয়।

ইশতেহারের গুরুত্বপূর্ণ দফাগুলোর মধ্যে রয়েছে—পৌরসভা ও গ্রামাঞ্চলের সব রাস্তা-ঘাটের উন্নয়ন ও টেকসই মেরামত, ছয় লেনবিশিষ্ট মহাসড়কের কাজ দ্রুত সম্পন্ন, ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশন আধুনিকায়ন ও ঢাকা রুটে নতুন কমিউটার ট্রেন চালু, তিতাস নদী খনন করে নাব্যতা ফিরিয়ে আনা এবং শহরের খালগুলো পরিষ্কার করা।

এছাড়াও নারী ও শিশুদের কর্মসংস্থান ও অর্থনৈতিক ক্ষমতায়ন, মাদরাসা শিক্ষার আধুনিকায়ন, শিক্ষিত তরুণদের জন্য জব ফেয়ার আয়োজন, খেলাধুলার মাঠ ও ক্রীড়া অবকাঠামো উন্নয়ন, গ্রাম পর্যায়ে কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনশক্তি তৈরি এবং পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ ও জলাশয় সংরক্ষণের পরিকল্পনার কথা উল্লেখ করা হয়।

ইশতেহারে আরও রয়েছে—শীতকালে গ্যাস সংকট নিরসন, কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিত করতে বিপণন কেন্দ্র স্থাপন, প্রশাসনকে দুর্নীতিমুক্ত ও জবাবদিহিমূলক করা, নগর ব্যবস্থাপনায় নতুন বাইপাস ও বিকল্প সড়ক নির্মাণ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও মাদক নির্মূলে জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন। পাশাপাশি সরকারি মেডিকেল কলেজ ও পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ, সদর হাসপাতালের আধুনিকায়ন ও শয্যা সংখ্যা বৃদ্ধি, শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়ন এবং যুব সমাজের জন্য আইটি পার্ক ও প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের প্রতিশ্রুতি দেওয়া হয়।

সংবাদ সম্মেলনে ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল বলেন, জনগণের ভোটাধিকার পুনরুদ্ধার এবং একটি মাদক ও চাঁদাবাজিমুক্ত সমাজ প্রতিষ্ঠাই তার রাজনীতির মূল লক্ষ্য। তিনি ভোটারদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, নিজেদের ভোট নিজেরা প্রয়োগ করে পরিবর্তনের পক্ষে দাঁড়াতে হবে। ধানের শীষ প্রতীকে একটি ভোটই সদর ও বিজয়নগরবাসীর ভবিষ্যৎ বদলের হাতিয়ার হতে পারে।

সংবাদ সম্মেলনে বিএনপির কুমিল্লা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মো. মোস্তাক মিয়া, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলাম সিরাজসহ জেলা ও উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।"

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনে উন্নয়ন ও সুশাসনের প্রতিশ্রুতি বিএনপি প্রার্থীর  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close