শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬,
২৭ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবার খুলে দেওয়া হলো      চার ক্যাচের খেসারত, ভারতের কাছে হেরে ফাইনালের স্বপ্নভঙ্গ বাংলাদেশের      
দেশজুড়ে
মাদক সংশ্লিষ্টতার অভিযোগে মৌলভীবাজার শেরপুর ফাঁড়ির এএসআই ক্লোজড
মো. এহসানুল হক, মৌলভীবাজার
প্রকাশ: রোববার, ২ আগস্ট, ২০২৬, ৩:৩৪ পিএম
এএসআই শফিকুল ইসলাম শফিক

এএসআই শফিকুল ইসলাম শফিক

মৌলভীবাজার জেলা পুলিশ সুপারের নির্দেশে শেরপুর পুলিশ ফাঁড়িতে কর্মরত সহকারী উপপরিদর্শক (এএসআই) শফিকুল ইসলাম শফিককে পুলিশ লাইনে ক্লোজ করা হয়েছে। 

মাদকের আস্তানা থেকে নিয়মিত অর্থ আদায় এবং মাদক ব্যবসায়ীদের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ ওঠার পর এ প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়। 

বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই ওবায়দুল হাসান। 

স্থানীয়দের অভিযোগ, মৌলভীবাজার সদর উপজেলার সরকার বাজার এলাকায় দীর্ঘদিন ধরে একটি চক্র মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল। একাধিকবার পুলিশকে বিষয়টি জানানো হলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। অভিযোগ রয়েছে, পুলিশের একটি অংশকে ম্যানেজ করে অভিযুক্তরা পুনরায় মাদক ব্যবসা চালিয়ে আসছিল। 

জানা গেছে, গত ৩১ জুলাই সরকার বাজার এলাকায় চিহ্নিত মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত মজনু মিয়াসহ কয়েকজনকে স্থানীয় বাসিন্দারা আটক করেন। এ সময় তাদের কাছ থেকে গাঁজা ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে খবর পেয়ে মৌলভীবাজার সদর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে আটক ব্যক্তিদের নিজেদের হেফাজতে নেয় এবং আইনগত প্রক্রিয়া শেষে থানায় নিয়ে যায়। 

প্রত্যক্ষদর্শীদের দাবি, পুলিশের উপস্থিতিতেই স্থানীয়রা এএসআই শফিকুল ইসলামের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে অবৈধভাবে আর্থিক সুবিধা নেওয়ার অভিযোগ তোলেন। এর পরিপ্রেক্ষিতে জেলা পুলিশ সুপারের নির্দেশে তাকে পুলিশ লাইনে ক্লোজ করা হয়। 

অভিযোগের বিষয়ে এএসআই শফিকুল ইসলাম মুঠোফোনে বলেন, লন্ডনপ্রবাসী সোহাগের এক ভাইকে পূর্বে আটক করার জেরে ক্ষুব্ধ হয়ে তার বিরুদ্ধে এসব অভিযোগ আনা হয়েছে। তিনি দাবি করেন, অভিযোগগুলো উদ্দেশ্যপ্রণোদিত এবং তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য বেরিয়ে আসবে।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close