রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
রাজধানী
মোহাম্মদপুরে সেনাবাহিনীর অভিযান, আটক ৬
মোহাম্মদপুর (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০২৬, ৩:৩৯ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

রাজধানীর মোহাম্মদপুর এলাকায় সেনাবাহিনীর একটি বিশেষ অভিযানে ৬ জন মাদক কারবারি ও সন্ত্রাসীকে আটক করা হয়েছে। অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য, দেশীয় অস্ত্র ও মাদক বিক্রির নগদ অর্থ উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) গভীর রাত থেকে সকাল পর্যন্ত চলে অভিযান মোহাম্মদপুর আর্মি ক্যাম্পের আওতাধীন আদাবর থানাধীন সুনিবিড় হাউজিং এলাকা ও মোহাম্মদপুর থানাধীন জেনেভা ক্যাম্প এলাকায় এই অভিযান পরিচালিত হয়।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনাবাহিনী জানতে পারে, সুনিবিড় হাউজিং এলাকায় কতিপয় মাদক কারবারি গোপন বৈঠক ও মাদক লেনদেনে জড়িত। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে রাত ১টায় সেনাবাহিনীর একটি অভিযানিক দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে ৬ জন মাদক কারবারিকে আটক করতে সক্ষম হয়।

আটককৃতরা হলো— মহাবুব (৩৮), সুমন (৩৮), রাসেল (২৯), মোমিন (৩১), সাইদুল (২৭) ও মুকুল (৩৫)। আটককালে তাদের কাছ থেকে উদ্ধার হয়, ইয়াবা ট্যাবলেট, সিমকার্ড এবং ধারালো সামুরাই ছুরি

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা নিয়মিত মাদক কারবার, ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে মর্মে জানা গেছে।

আটককৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে ভোর ৪ টায় জেনেভা ক্যাম্প এলাকায় আরেকটি অভিযান পরিচালনা করা হয়। সেনা দলের উপস্থিতি টের পেয়ে সংশ্লিষ্ট মাদক কারবারিরা বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে বাসার ছাদ দিয়ে পালিয়ে যায়, তবে ঘটনাস্থল তল্লাশি করে বিপুল পরিমাণ মাদক ও নগদ অর্থ উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত আলামতের মধ্যে রয়েছে- ১০,০০০ পিস ইয়াবা ট্যাবলেট ৭৮০ পুরিয়া গাঁজা, ৬০০ গ্রাম গাঁজা ২৩০ পুরিয়া হেরোইন, ১ বোতল বিদেশি মদ ১ টি মাদকের ওজন মাপার মেশিন, মাদক বিক্রির নগদ অর্থ ২,১৫,০০০ টাকা ও ৫ টি সিসিটিভি ক্যামেরা

এই বিষয়ে সেনাবাহিনীর ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের একজন দায়িত্বশীল কর্মকর্তা জানিয়েছেন “আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মোহাম্মদপুর ও আদাবর থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। বাংলাদেশ সেনাবাহিনী আইনশৃঙ্খলা রক্ষা, সন্ত্রাস ও মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।’’

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  মোহাম্মদপুর   সেনাবাহিনী   অভিযান   আটক  
মতামত লিখুন:
Loading...
Loading...

রাজধানী- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close