রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
রাজধানী
তারেক রহমানের পক্ষে ঢাকা-১৭ আসনে নির্বাচনি প্রচারণা শুরু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০২৬, ৪:৫৭ পিএম আপডেট: ২২.০১.২০২৬ ৫:০৫ পিএম
ছবি: প্রতিবেদক

ছবি: প্রতিবেদক

ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে তারেক রহমানের পক্ষে নির্বাচনি প্রচারণা শুরু হয়েছে। প্রথম দিনের কর্মসূচিতে রাজধানীর ঢাকা-১৭ সংসদীয় আসন ও বগুড়া-৬ আসনে প্রার্থী হিসেবে ঘোষিত তারেক রহমানের পক্ষে ভোট চেয়ে প্রচারণা চালানো হয়।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) ‘ধানের শীষ’ প্রতীক নিয়ে শুরু হওয়া এই প্রচারণা কর্মসূচি রাজধানী ঢাকার পুলিশ প্লাজার সামনে থেকে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। এ সময় নেতাকর্মী ও সমর্থকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে।

প্রচারণা কর্মসূচিতে উপস্থিত ছিলেন কমিটির উপদেষ্টা মো. আবুল কাশেম। এছাড়া আহ্বায়ক ইথুন বাবু, যুগ্ম আহ্বায়ক রিজিয়া পারভীন, রফিকুল ইসলাম রফিক, খালেদ এনাম মুন্না, সাজ্জাদ পলাশ, ড. শাহরিয়া সামাদ, মৌসুমী চৌধুরী, আকলিমা মুক্তা, এস এম বি হৃপন, রুবাবা তারেক, নাজনীন আকবর হক, আতিকা ইসলাম, শারার কাশফি, কাজী সাজেদুর রহমান, আমিরুল ইসলাম জনিসহ আরও অনেক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এছাড়াও কর্মসূচিতে অংশ নেন মির্জা সমরাট রেজা, রোকনুজ্জামান দিপু, বদিউজ্জামান টুটুল, শামীমা আক্তার রুবি, নাহিদ চৌধুরী রানা, জান্নাতুল ফেরদৌস, পরান আহসান, আব্দুর রউফ, মালেক মুন্সী, অ্যাডভোকেট শফিকুল ইসলাম মিজান, হোসনে আয়ারা মায়া, দিদারুল আলম দিদার, মো. আবুল খায়ের, শরীফুল ইসলাম সুজন, প্রমা আজিজ, ওয়াসিম কবির (গামছা পলাশ), মনোয়ার হোসেন ভূঁইয়া শাওন, মো. দেলোয়ার হোসেন দ্বীপ, আবির খান, হাসানুজ্জামান হাসান, মোহাম্মদ ফরিদসহ স্থানীয় নেতাকর্মীরা।

নেতৃবৃন্দ তারেক রহমানকে দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার প্রতীক হিসেবে উল্লেখ করে ঢাকা-১৭সহ সংশ্লিষ্ট আসনগুলোতে ‘ধানের শীষ’ প্রতীকে ভোট দিয়ে তাকে বিজয়ী করার আহ্বান জানান।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  তারেক রহমান   ঢাকা   আসন   নির্বাচন   প্রচারণা  
মতামত লিখুন:
Loading...
Loading...

রাজধানী- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close