মঙ্গলবার, ২৩ জুন ২০২৬,
৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
শিরোনাম: সালমান শাহর লাশ উত্তোলনের আদেশ বাতিল      সুশাসন ও সংস্কার ছাড়া বাজেট বাস্তবায়ন কঠিন      দেশজুড়ে কঠোর সতর্কতা      চীনের দালিয়ানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী      চীন পৌঁছেছেন প্রধানমন্ত্রী      ইরানের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা প্রত্যাহার, তেল রপ্তানিতে সুখবর      এবার পাঁচ জেলায় বিজিবি মোতায়েন      
রাজধানী
জিয়া ও খালেদার কবর জিয়ারত করে প্রচার শুরু করলেন নীরব
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০২৬, ৭:১৪ পিএম
ছবি: প্রতিবেদক

ছবি: প্রতিবেদক

বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও চেয়ারপারসন খালেদা জিয়ার কবর জিয়ারতের মাধ্যমে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন ঢাকা -১২ আসনে (সংসদীয় আসন-১৮৫) বিএনপির সাবেক নেতা ও স্বতন্ত্র প্রার্থী সাইফুল আলম নীরব।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকালে হাজার হাজার নেতাকর্মীকে সাথে নিয়ে সাইফুল আলম নীরব জিয়া উদ্যানে গিয়ে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার মাজার জিয়ারত করে মোনাজাতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচার শুরু করেন।

প্রচরণা শুরুর আগে সংক্ষিপ্ত বক্তব্যে সাইফুল আলম নীরব বলেন, আমি বৃহত্তর তেজগাও এর সন্তান। আমি জনগনের চাপে প্রার্থী হয়েছি। আপনাদের সকলকে সাথে নিয়ে আমি একটি চাদাবাজ দখলবাজ ও সন্ত্রাস মুক্ত একটি সামাজিক বন্ধনের ঢাকা ১২ গড়তে চাই।

তিনি বলেন, এই আসনে ফুটবল মার্কায় বিজয়ী হয়ে আমি বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে আসনটি উপহার দিতে চাই।

নীরব বলেন, ঢাকা-১২ মর্ডান এলাকা হিসেবে গড়ে তুলতে কাজ করবো। পরিস্কার ভাষায় বলতে চাই আল্লাহ আমাকে সফল করলে মাদকের কোনো চিহ্ন থাকতে দিবো না। চাদাবাজদের অস্তিত্ব থাকতে দিবো না। কিশোর গ্যাং থাকবে না। ফুটপাথে নয় হকারদের অন্য স্থানে ব্যবসা করার জন্য ব্যবস্থা করবো। ফুটপাথ মুক্ত করবো, রাস্তাঘাট পরিস্কার করবো। তেজগা ট্রাকস্ট্যান্ড খালি যায়গায় ট্রাক রাখার ব্যবস্থা করবো। ড্রেনেক সমস্যা দুর করতে চেস্টা করবো। এলাকার সবাইকে এই আসনকে মডেল শহর হিসেবে তৈরি করবো।

তিনি বলেন, আমি শহীদ জিয়া এবং খালেদা জিয়ার সৈনিক, আমি তারেক রহমানের সৈনিক, আমি সতন্ত্র প্রার্থী। এখানে কোনো ধানের শীষ প্রতীক নাই, ধানের শীষ মানেই ফুটবল। এই আসনে বিএনপি মানেই ফুটবল। ঢাকা -১২ তে শহীদ জিয়ার মার্কা ফুটবল বলে দাবী করেন তিনি।

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  কবর জিয়ারত   প্রচারণা  
মতামত লিখুন:
Loading...
Loading...

রাজধানী- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: kholakagojnews@gmail.com, kholakagojadvt@gmail.com

© 2025 Kholakagoj
🔝
close