সোমবার, ৫ অক্টোবর ২০২৬,
২০ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ৫ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● এবার বাড়ল অটোগ্যাসের দাম      ● প্রতিটি সিটি করপোরেশন ও জেলায় হবে মাস্টারপ্ল্যান : প্রধানমন্ত্রী      ● হাম উপসর্গে আরও তিন মৃত্যু, মোট প্রাণহানি ১১২৫      ● ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ছয় মৃত্যু, মোট প্রাণহানি ২৬২      ● এক লাফে ২৫২ টাকা বাড়ল এলপিজির দাম      ● গণতন্ত্র নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি      ● সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় নিহত ৪২৩, মোটরসাইকেলেই ১৩৯      
সাহিত্য
কবিতা
আফসোসের চারাগাছ
রিদওয়ান নোমানী
প্রকাশ: শুক্রবার, ২৩ জানুয়ারি, ২০২৬, ৪:৩৪ এএম
ছবি : খোলা কাগজ

ছবি : খোলা কাগজ

ফলত চাই না কিছুই
মনে রাখা, ভুলে যাওয়া
সবই স্বাভাবিক, কাক্সিক্ষত 
অবিকল নদীর ভাঙন-গড়ন

যেমতি হাত হারানোর পর 
সবই চলে, নিয়মে-আধীনে
আর ভেতরে কেবল একটা
আফসোসের চারাগাছ বাড়ে!
তেমতি মনের বায়স্কোপ থিকা
মুছে যাচ্ছ। তোমার নামের ওপর 
ধুলা-ময়লার আস্তরণ জমে যাচ্ছে 

তার ওপর একটা চারাগাছ 
ধীরে ধীরে তুমি হয়ে যাচ্ছ
নিছক আড়াল, অন্ধকার 
বনে যাচ্ছ আফসোস
মনে করতে গেলে যতটা পোড়ে
ভুলে যেতে গিয়ে পুড়ে যাচ্ছি তারও বেশি
যেন তুমি ডানহাত, কেটে নিয়ে যাচ্ছে দস্যুদল!

কেকে/এজে


আরও সংবাদ   বিষয়:  কবিতা   আফসোসের চারাগাছ   
মতামত লিখুন:
Loading...
Loading...
সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close