সোমবার, ১৩ জুলাই ২০২৬,
২৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ জুলাই ২০২৬
শিরোনাম: সারা দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী      আগামী ৫ বছরে দেশে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী      দীর্ঘ হচ্ছে হামে মৃত্যুর মিছিল      ডুবল ঢাকা ভুগল মানুষ      ব্যাংককের বারে ভয়াবহ আগুন, নিহত অন্তত ২৭ জন      একদিনের সফরে বরিশালের পথে প্রধানমন্ত্রী      রাজধানীতে জলাবদ্ধতা      
জাতীয়
জামায়াতের সাথে যুক্তরাষ্ট্রের নীতি সম্পর্ক ভয়ংকর অশনিসংকেত : ফরহাদ মজহার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২৩ জানুয়ারি, ২০২৬, ৫:১০ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বিশিষ্ট কবি ও চিন্তক ফরহাদ মজহার বলেছেন, ‘জামায়াতে ইসলামের সাথে যুক্তরাষ্ট্রের নীতিগত সম্পর্ক থাকা একটি ভয়ংকর অশনিসংকেত।’

আজ শুক্রবার (২৩ জানুয়ারি) সকালে ঢাকায় জাতীয় প্রেস ক্লাবে দেশব্যাপী গ্যাস, বিদ্যুৎসহ বিশুদ্ধ পানির সংকট, নাগরিক সমাজের করণীয় শীর্ষক আলোচনা সভায় এক প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন। 

গণঅভ্যুত্থান সুরক্ষা মঞ্চ এই অনুষ্ঠানের আয়োজন করে।

সভায় ফরহাদ মজহার অভিযোগ করে বলেন, ‘গাজায় তথাকথিত ‘স্ট্যাবিলাইজেশন ফোর্স’ পাঠানোর বিষয়ে জামায়াত কোনো আপত্তি তোলেনি।’

সম্প্রতি বিদেশি খবরমাধ্যমে সংবাদ হয়েছে জামায়াতের সাথে ‘বন্ধুত্ব চায়’ যুক্তরাষ্ট্র। প্রতিবেদনে বলা হয়েছে, ক্ষমতায় যেতে পারলে জামায়াত যদি বাংলাদেশে শরিয়াহভিত্তিক কিছু চাপিয়ে দেয় কিংবা যুক্তরাষ্ট্রের পছন্দ নয়- এমন কোনো পদক্ষেপ নেয় তাহলে দেশটি কী ব্যবস্থা নেবে, সেসবও কূটনীতিকরা ভেবে রেখেছেন।

এ ব্যাপারে জানতে চাইলে ফরহাদ মজহার বলেন, ‘বোঝা গেলো যুক্তরাষ্ট্রের সঙ্গে জামায়াতের নীতির একটা সম্পর্ক রয়েছে। ফলে, আগে থেকেই যুক্তরাষ্ট্র এই বক্তব্য দিচ্ছে।’

যুক্তরাষ্ট্রকে একটি বড় ভূরাজনৈতিক শক্তি উল্লেখ করে তিনি বলেন, ‘বাস্তবতায় আন্তর্জাতিক আইন বলে কিছু কার্যকর নেই। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আচরণই তার প্রমাণ। যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রত্যেকটা দলই কোনো না কোনোভাবে যুক্ত।’

এই প্রেক্ষাপটে তিনি প্রশ্ন তোলেন, ১৭ কোটি মানুষকে নিয়ে আমরা কীভাবে টিকে থাকবো? আমি যুদ্ধ চাই না, কারও যুদ্ধে জড়াতে চাই না। সাধারণভাবে ডাল-ভাত খেয়ে শান্তিতে বাঁচতে চাই।

ভারতীয় আধিপত্যের সমালোচনা প্রসঙ্গে মজহার বলেন, ‘অনেকেই ভারতবিরোধী কথা বলেন, কিন্তু মার্কিন সাম্রাজ্যবাদের বিরুদ্ধে তেমন কথা বলেন না।’

সভায় উপস্থিত ছিলেন রাজনৈতিক বিশ্লেষক মেজর (অব.) আহমেদ ফেরদৌস এবং কবি ও চলচ্চিত্র নির্মাতা মোহাম্মদ রোমেল। 

বক্তারা গ্যাস, বিদ্যুৎ ও বিশুদ্ধ পানির সংকটসহ গণঅভ্যুত্থান-পরবর্তী রাষ্ট্র ও নাগরিক সমাজের ভূমিকা নিয়ে আলোচনা করেন।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  জামায়াত   যুক্তরাষ্ট্র   ফরহাদ মজহার  
মতামত লিখুন:
Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close