রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
রাজধানী
মিরপুরে মাছ কাটা নিয়ে সংঘর্ষ
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৩ জানুয়ারি, ২০২৬, ৭:০৯ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ঢাকার মিরপুরে মাছ কাটাকে কেন্দ্র করে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় তিনজনকে আটক করে গণপিটুনি দিয়েছে জেলেরা। 

আজ শুক্রবার (২৩ জানুয়ারি) সকাল ৯টার দিকে টোলারবাগে ডেল্টা হাসপাতালের বিপরীতে এ ঘটনা ঘটে। 

মিরপুর থানার উপপরিদর্শক (এসআই) আবুল হাসান বলেন, ‘আমরা সংবাদ পেয়ে এসেছি। তবে উভয় পক্ষের কাউকে খুঁজে পাইনি। তাদের কয়েকজন আহত হয়ে নাকি হাসপাতালে ভর্তি শুনতেছি। তবে খোঁজ চলছে।’

এদিকে, স্থানীয় সূত্র জানিয়েছে, মাছ কাটাকে কেন্দ্র করে এই সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় তারা হাতাহাতিতে জড়ান। এ সময় জেলেরা তাদের থামানোর চেষ্টা করেন। কথা না শুনলে তাদের তিনজনকে আটক করে তারা। পরে জনতা গণধোলাই দিলে তারা আহত হন।

এরপর তাদের উদ্ধার করে নিকটস্থ একটি হাসপাতালে নেওয়া হয়েছে। তবে তাদের কারও নাম পরিচয় জানা যায়নি। 

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  মিরপুর   মাছ কাটা   সংঘর্ষ  
মতামত লিখুন:
Loading...
Loading...

রাজধানী- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close