শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      ● হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৪      ● সংরক্ষিত আসন-২৩ শূন্য ঘোষণা      ● অরাজকতা সৃষ্টির পাঁয়তারায় কিছু দল : প্রধানমন্ত্রী      
রাজধানী
তারেক রহমানের নির্বাচনি প্রচারণায় তিতুমীর কলেজ ছাত্রদল
ঢাকা প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৩ জানুয়ারি, ২০২৬, ৮:০৮ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে নির্বাচনি প্রচারণা চালিয়েছে তিতুমীর কলেজ ছাত্রদল।

শুক্রবার (২৩ জানুয়ারি) বাদ জুমা মহাখালী গাউছুল আজম মসজিদ প্রাঙ্গণে এ প্রচারণা কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে তিতুমীর কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা অংশ নেন।

প্রচারণাকালে তিতুমীর কলেজ ছাত্রদলের সদস্য সচিব সেলিম রেজাসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তারা তারেক রহমানের পক্ষে ভোট প্রার্থনা করেন এবং বিএনপির রাজনৈতিক বার্তা সাধারণ মানুষের মাঝে তুলে ধরেন।

প্রচারণাকালে তিতুমীর কলেজ ছাত্রদলের সদস্য সচিব সেলিম রেজা বলেন, “দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে তারেক রহমানের বিকল্প নেই। জনগণের অধিকার আদায়ের এই লড়াইয়ে ছাত্রদল সবসময় রাজপথে ছিল, আছে এবং থাকবে। আসন্ন নির্বাচনে ঢাকা-১৭ আসনে তারেক রহমানকে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  তারেক রহমান   নির্বাচন   ছাত্রদল  
মতামত লিখুন:
Loading...
Loading...

রাজধানী- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close