শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, সর্বমোট প্রাণহানি ১০১৯      শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার      রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর      যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: মীর শাহে আলম      দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      
রাজধানী
ঢাকা কলেজে উত্তেজনা, শিক্ষার্থীদের মধ্যে হাতাহাতি
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬, ১:৪৬ এএম

সাত কলেজ নিয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রস্তাবিত স্কুলিং মডেলের বিরোধিতা করে মিছিলকে কেন্দ্র করে ঢাকা কলেজে স্নাতক ও উচ্চমাধ্যমিকের শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়েছে। এর জেরে কথা-কাটাকাটি এবং উত্তপ্ত বাক্যবিনিময়ের একপর্যায়ে হাতাহাতির ঘটনাও ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ঘটনাস্থলে গেলেও শিক্ষার্থীদের তোপের মুখে তারা ক্যাম্পাস ছেড়ে চলে যেতে বাধ্য হন।

শুক্রবার (২৩ জানুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে ঢাকা কলেজের হল পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, স্কুলিং মডেলের বিরোধিতা করে রাত সোয়া ১১টার দিকে ঢাকা কলেজের উচ্চমাধ্যমিকের শিক্ষার্থীরা একটি মিছিল বের করেন। মিছিলে তারা ‘স্কুলিংয়ের ঠিকানা, ঢাকা কলেজে হবে না’ এবং ‘তুমি কে আমি কে—ডিসিয়ান’সহ বিভিন্ন স্লোগান দেন। মিছিলটি হল পাড়া ঘুরে সাউথ হলের (দক্ষিণ হল) সামনে পৌঁছালে স্নাতকের শিক্ষার্থীরা তাদের বাধা দেন।

এ সময় উভয় পক্ষের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় শুরু হয়। একপর্যায়ে ধাক্কাধাক্কি ও হাতাহাতির ঘটনাও ঘটে। পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ ঘটনাস্থলে আসে। তবে শিক্ষার্থীদের তোপের মুখে পুলিশ সদস্যরা কিছুক্ষণ পর ক্যাম্পাস ত্যাগ করেন। পরে হল প্রভোস্টদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক এক উচ্চমাধ্যমিক শিক্ষার্থী বলেন, ঢাকা কলেজের অস্তিত্ব রক্ষা পাওয়ায় আমরা আনন্দ মিছিল বের করেছিলাম। কিন্তু অনার্সের ভাইয়েরা আমাদের মিছিলে বাধা দেন। কেন বাধা দেওয়া হয়েছে, তা আমরা বুঝতে পারিনি।

এ ঘটনার পর বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন কলেজ প্রশাসনের সংশ্লিষ্টরা।

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  ঢাকা কলেজ   উত্তেজনা   হাতাহাতি  
মতামত লিখুন:
Loading...
Loading...

রাজধানী- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close